,

ছুটির দিনের অতিরিক্ত ঘুম এতো ক্ষতিকর!

news-image

অনলাইন ডেস্ক : ছুটির দিনে আপনার কোনো রুটিন থাকে না? ইচ্ছামতো ঘুমিয়ে অনেক বেলা করে জাগেন? ভাবছেন প্রতিদিন তো রুটিন মাফিক চলেন, একদিনের এমন আলসেমিতে কী আর এমন ক্ষতি!

গবেষণা কিন্তু ভিন্ন কথা বলছে। ইউনিভার্সিটি অব অ্যারিজোনার সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, ছুটির দিনে বেশি ঘুমালে হার্টের সমস্যা ও ডায়াবেটিস হওয়ার আশঙ্কা দেখা দেয়।

ওই গবেষণায় বলা হয়, অন্যান্য দিনের তুলনায় সাপ্তাহিক ছুটির দিনে প্রতিঘণ্টা অতিরিক্ত ঘুমে হার্টের অসুখের আশঙ্কা বেড়ে যায় ১১ শতাংশ করে। শুধু হার্টের সমস্যা নয়, এই অনিয়মিত ঘুমে বাড়ে ডায়াবেটিসের ঝুঁকিও।

এছাড়া ছুটির দিনে অতিরিক্ত ঘুমের কারণে স্মৃতির সমস্যা, মনঃসংযোগের অভাব, অবসাদ, হাইপারটেনশনের মতো রোগেও আক্রান্ত হতে পারেন আপনি। এমন ঘুম ধূমপান ও মদ্যপানের মতোই ক্ষতিকর জানিয়ে ওই গবেষণায় বলা হয়, এতে শরীর নিষ্ক্রিয় হয়ে যায়।

ইউনিভার্সিটি অব সিডনির স্কুল অব পাবলিক হেলথের গবেষণায় উঠে এসেছে আরও মারাত্মক বিপদবার্তা। এতে বলা হয়েছে, চরম অলসতা ও ঘুমনোর সঙ্গে আয়ু কমে যাওয়ার বিষয় জড়িত। যারা কর্মক্ষেত্রে নড়াচড়া না করে দীর্ঘক্ষণ বসে থাকেন ও বেশি ঘুমোন, তাদের শারীরিক অবস্থা অন্যদের থেকে বেশি খারাপ হয়ে থাকে।

তাই শারীরিক ও মানসিক সুস্থতার জন্য প্রতিদিনের মতো সাপ্তাহিক ছুটির দিনেও রুটিন মেনে চলুন। অতিরিক্ত ঘুম পরিহার করুন।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে