,

বাড়িতেই বানান চিংড়ির বার্বিকিউ

news-image

নিজস্ব প্রতিবেদক :বন্ধুবান্ধব মিলিয়ে ঘুড়ির লড়াই শেষে চাই লোভনীয় স্ন্যাকস ৷ সেই আবদারে চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন চিংড়ি বার্বিকিউ ৷
কী কী লাগবে-
গলদা চিংড়ি-১ কেজি
রসুন কুচি-১ টেবিল চামচ
ধনেপাতা কুচি-১/২ কাপ
পেঁয়াজ কলির সাদা অংশ-১টা স্টিক
পাটালি গুড় ( গুঁড়ো করা)-২ টেবিল চামচ
কুচো চিংড়ি বাটা-১ চা চামচ
তেঁতুল পিউরি/ কাত্থ -২ চা চামচ
ফিস সস-১ টেবিল চামচ
নারকেলের দুধ- হাফ কাপ

কী ভাবে বানাবেন-
প্রথমে চিংড়ির মাথা ফেলে খোসা ছাড়িয়ে নিন। তবে ল্যাজ রেখে দেবেন। এবারে চিংড়ির মাঝখান থেকে স্কিউয়ার ঢুকিয়ে মাছটি স্কিউয়ারে গেঁথে নিন। এবারে রসুন, ধনেপাতা, পেঁয়াজকলি, গুড়, তেঁতুল পিউরি ও ফিশ সস একসঙ্গে ব্লেন্ড করে নিন। এর মধ্যে নারকেলের দুধ মিশিয়ে মিহি করে ব্লেন্ড করে মিশিয়ে নিন।

প্লেটের মধ্যে স্কিউয়ারে গাঁথা চিংড়ি রেখে ওপরে এই সসটা অর্ধেকটা ঢেলে দিন। প্লাস্টিক দিয়ে মুড়ে ফ্রিজে ৩০ মিনিট রেখে দিন। ফ্রিজ থেকে বের করে বার্বি কিউগুলি গ্রিলে চড়া আঁচে রেখে চিংড়ির দু’পিঠ এক মিনিট করে সেঁকে নিন। নামিয়ে নিয়ে সস আর স্যালাডের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে