সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাণ্ডিয়া নৈপুণ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতল ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : দারুণ শুরু এনে দিয়েছিলেন অজিঙ্কা রাহানে-রোহিত। শেষ করলেন হার্দিক পান্ডিয়া।

১৩ বল বাকি থাকতে ৫ উইকেটে তৃতীয় ওয়ান ডে জিতে সিরিজ পকেটে ভারতের। হাতে রয়েছে আরও দুটো ম্যাচ। বড় রানের লক্ষ্যে নেমেছিল ভারত। পরে ব্যাট করে ভারতকে করতে হত ২৯৪ রান। প্রথম দুই ওয়ান ডেতে আগে ব্যাট করে জয় এসেছে। এবার রান লক্ষ্য করে জয় ছিনিয়ে নিতেও প্রস্তুত ছিলেন বিরাট কোহলিরা।

যেমন ভাবা তেমনই কাজ। লক্ষ্যে পৌঁছাতে বেশি খাটতে হল না। রাস্তাটা মসৃণ করে দিয়েছিলেন দুই ওপেনারই। শেষটা করলেন চার নম্বরে ব্যাট করতে নামা হার্দিক। তাঁতে যোগ্য সঙ্গত মণীশের।

এই পিচে প্রথম ইনিংসে যেভাবে রান উঠেছে সেই গতিতে যে দ্বিতীয় ইনিংসে উঠবে না সেটা স্বাভাবিক। কিন্তু ভারতের আত্মবিশ্বাসের জায়গা তাঁদের ব্যাটিং। যাঁরা যে কোনও সময় বদলে দিতে পারে ম্যাচের রঙ।

শুরুটা দারুণভাবেই করেছিল ভারতের দুই ওপেনার অজিঙ্ক রাহানে ও রোহিত শর্মা। দু’জনের ব্যাট থেকেই এল হাফ-সেঞ্চুরি। ৭৬ বলে রাহানের ৭০ রানের ইনিংস সাজানো ছিল ৯টি বাউন্ডারিতে।

অন্যদিকে রোহিত ৬২ বলে খেললেন ৭১ রানের ইনিংস। তাঁর ব্যাট থেকে এল ৬টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারিও। দুই ওপেনার ফিরে যাওয়ার পর ক্রিজে আসেন অধিনায়ক কোহালি ও হার্দিক। মাত্র ২৮ রানেই প্যাভেলিয়নে ফিরে যান বিরাট কোহলি।

তাঁর জায়গায় নেমে কেদার যাদব মাত্র ২ রান করে আউট হন। পুরো চাপ এসে পরে হার্দিকের উপর। চাপ সামলাতে সফল তিনি। এর পর মণীশ পাণ্ড্যকে সঙ্গে নিয়ে জয়ের পথে দলকে নিয়ে যান হার্দিকই।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচে টস জয়ের পাশাপাশি ম্যাচও জিতে নিয়েছিল ভারত। তৃতীয় ম্যাচে তাই টস জয়কে সামনে রেখেই ম্যাচ জয়ের স্বপ্ন নিয়েই ব্যাট করতে নেমেছে অস্ট্রেলিয়া। ভারতীয় দলে কোনও পরিবর্তন করা হয়নি। উইনিং কম্বিনেশন ভাঙার পক্ষে নন বিরাট কোহলি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা