,

নেইমারহীন পিএসজির গোলশূন্য ড্র

news-image

স্পোর্টস ডেস্ক : ফরাসি লিগের নতুন মৌসুমে টানা ছয় ম্যাচ জিতে যেন ওড়ছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সপ্তম রাউন্ডে এসে অবশেষে জয়ররথ থামল দলটির। শনিবার ঘরের মাঠে পিএসজিকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে মপিঁলিয়ে।

পায়ের ইনজুরির কারণে মপিঁলিয়ে ম্যাচে নেইমারকে বিশ্রাম দিয়েছে পিএসজি। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া খেলতে নেমে হোঁচট খেয়েছে উনাই এমেরির দল।

নেইমার না থাকায় নজর ছিল কিলিয়ান এমবাপ্পের দিকে। তবে মোনাকো থেকে পিএসজিতে যোগ দেয়া এই ফরাসি তারকার দুটি প্রচেষ্টা নস্যাৎ করে দেন মপিঁলিয়ে গোলরক্ষক বেঞ্জামিন লেকোতে। অবশ্য নেইমার না থাকায় নিজেদের সেরা খেলা উপহার দিতে ব্যর্থ হয় পিএসজি।

এই ড্রয়ের ফলে মোনাকোর সঙ্গে পয়েন্ট ব্যবধান একে নেমে এসেছে পিএসজির। ৭ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে অবশ্য শীর্ষস্থান ধরে রেখেছে এমেরির দল। শুক্রবার রাদামেল ফ্যালকাওয়ের গোলে লিলেঁকে ৪-০ গোলে উড়িয়ে দেয়া মোনাকো ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর