সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াশিংটন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার বিকেলে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন পৌঁছেছেন। জাতিসংঘ বাংলাদেশ মিশনে সংবাদ সম্মেলন শেষে ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ওয়াশিংটনের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ শনিবার ওয়াশিংটন থেকে জানান, প্রধানমন্ত্রী শুক্রবার দুপুরে (নিউইয়র্ক সময়) সড়কপথে ওয়াশিংটনের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন ও তার স্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিসহ অনেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনে, জয় ও তার পরিবারের সঙ্গে এক সপ্তাহ সময় কাটাবেন।

২৮ সেপ্টেম্বর ৭০তম জন্মদিন সেখানেই উদযাপনের কথা রয়েছে। তবে এদিন তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। আগামী ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটনের ডালাস বিমান বন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। এরপর ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তাঁর।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা