,

রেস-থ্রিতে কেমন হবে জ্যাকলিনের চরিত্র

news-image

বিনোদন ডেস্ক: সালমান খানের সঙ্গে রেস-থ্রি সিনেমায় অভিনয় করছেন জ্যাকলিন ফার্নান্দেজ- খবরটি পুরোনো। তবে সিনেমায় এ অভিনেত্রীর চরিত্র কেমন হবে তা কিন্তু এখনো জানা যায়নি। শোনা যাচ্ছে, এতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে এ অভিনেত্রীকে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

একটি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রেস-থ্রিতে জ্যাকলিনের চরিত্রটি খুবই মজার। ধুম সিনেমায় অভিষেক বচ্চনের চরিত্রের সঙ্গে জ্যাকলিনের চরিত্রটির মিল রয়েছে। সিনেমায় পুরো ঘটনা পর্যবেক্ষণ করবেন তিনি। এতে তার কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে, যেগুলো তিনি নিজেই শুটিং করবেন।

সবকিছু ঠিক থাকলেও প্রথমবারের মতো পর্দায় পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে জ্যাকলিনকে। এর আগে ডিশুম, ফ্লাইং জেট, রেস-টু ও কিক-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিন্তু সদ্য মুক্তিপ্রাপ্ত অ্যা জেন্টলম্যান সিনেমা বাদ দিলে এ রকম চ্যালেঞ্জিং চরিত্রে এর আগে দেখা যায়নি তাকে। অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে জড়ুয়া-টু সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত জ্যাকলিন। সিনেমাটিতে আরো অভিনয় করছেন বরুণ ধাওয়ান ও তাপসী পান্নু। ডেভিড ধাওয়ান পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৯ সেপ্টেম্বর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর