,

অভিনেতা ডিপজলের শারীরিক অবস্থার উন্নতি

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও পরিচালক মনোয়ার হোসেন ডিপজলকে ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে নিশ্চিত করেছেন নির্মাতা ছটকু আহমেদ।

ডিপজলের বড়ছেলে সৌমিকের বরাত দিয়ে ছটকু আহমেদ জানিয়েছেন, “শঙ্কা কেটে গেছে। তিনি এখন অনেকটাই সুস্থ আছেন। হাসপাতালে ভর্তি আছেন। দেশবাসীর কাছে তার পুরোপুরি সুস্থতার জন্য দোয়া চাইছি।”

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হলে ডিপজলকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয়। তার ফুসফুসে পানি জমেছিল। চিকিৎসকদের পরামর্শে বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে দ্রুত তাকে সিঙ্গাপুর নেয়া হয়। সঙ্গে আছেন ডিপজলের কন্যা ওলিজা মনোয়ার ও স্ত্রী জবা।

এই খল অভিনেতার শারীরিক সু্স্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতি। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) আয়োজিত এ মাহফিলে চলচ্চিত্রের অভিনয়শিল্পীসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা অংশ নেবে বলে জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

১৯৫৮ সালের ১৫ জুন ঢাকার মিরপুরের বাগবাড়িতে জন্ম নেয়া ডিপজলের বাংলা সিনেমায় আগমন হয় পরিচালক মনতাজুর রহমান আকবরের হাত ধরে। তার প্রথম ছবি ‘টাকার পাহাড়’। ছবিটিতে নায়ক ডিপজলের বিপরীতে নায়িকা ছিলেন মিষ্টি।

এরপর তিনি আবিদ হাসান বাদল পরিচালিত একটি ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন। তারপর দীর্ঘ বিরতি। নব্বই দশকের শেষ দিকে এসে নতুন পরিচয় নিয়ে চলচ্চিত্রে আসেন ডিপজল। কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ ছবিতে তিনি প্রথম ভিলেনের চরিত্রে অভিনয় করেন। ওই ছবি রীতিমতো সাড়া ফেলে দেয়। অবস্থা এমন হয়েছিল যে ডিপজল মানেই ছবি হিট। টানা কয়েক বছর ভিলেন হিসেবে দাপটের সঙ্গে অভিনয়ের পর বিরতি নেন তিনি।

২০০৪ সালে এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে পুরোপুরি নতুনভাবে আসেন মনোয়ার হোসেন ডিপজল। গল্পের কেন্দ্রীয় চরিত্রে ছিলেন তিনি। ছবিটি হিট হলে আবার আলোচনায় আসেন শক্তিমান এই অভিনেতা। তিনি রাজনীতি এবং ব্যবসার সঙ্গেও জড়িত। আগামী মাসে মুক্তি পাচ্ছে ডিপজল অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর