,

সৌদিতে নিহত কুমিল্লার তিন যুবকের মরদেহ দেশে পৌঁছেছে

news-image

কুমিল্লা প্রতিনিধি : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার চান্দিনা ও বরুড়া উপজেলার তিন প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। আজ শুক্রবার রাতে সৌদি এয়ার লাইন্সের একটি ফ্লাইটে তাদের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

আগামীকাল শনিবার ভোরে তাদের নিজ বাড়িতে মরদেহ পৌঁছানোর কথা রয়েছে এবং সকাল ১১টায় জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাদেরকে দাফন করা হবে।

নিহতরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের কামাল হোসেনের ছেলে আবুল বাসার (৩৮), একই গ্রামের সায়েদ আলীর ছেলে মোহাম্মদ হোসেন (৩২) এবং বরুড়া উপজেলার বড় হাতুয়া গ্রামের সেলিম (৩৩)। দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে শ্রীমন্তপুর গ্রামের শরীফের পিতা আমিনুল ইসলাম মেম্বার বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর সকালে প্রাইভেট কারযোগে সৌদি আরবের দ্বীযানের উদ্দেশে রওনা হওয়ার পর হাফার আল বাতেন রোডের নারীয়া এলাকায় পৌঁছালে এটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। মারাত্মক আহত অবস্থায় শরীফ, জাকির ও আলমগীর নারীয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সৌদী আরব থেকে বিষয়টি নিশ্চিত করেছেন নিহত কামাল হোসেনের পিতা আবুল বাসার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর