,

২৮৫ রানে এগিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

news-image

বেনোনিতে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতির ম্যাচের প্রথম দিনটা বলতে গেলে বাংলাদেশেরই। টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩০৬ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাবে ১ উইকেট হারিয়ে ২১ রানে দিন শেষ করেছে স্বাগতিকরা। বাংলাদেশ এগিয়ে রয়েছে ২৮৫ রানে।

দিনের শেষ অংশে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় প্রতিপক্ষকে। জবাব দিতে নেমে এক উইকেট হারায় স্বাগতিকরা। এরপর যদিও তারা আর ব্যাট করতে নামেনি। অর্থাৎ দিন শেষে ৫.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২১ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ। আইজ্যাক ডিকাগল ১২ রান করেই সাব্বির রহমানের হাতে রানআউট হয়ে যান। ইয়াসিন ভালি অপরাজিত রয়েছেন ৯ রানে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মুমিনুল হক, মুশফিকুর রহীম আর সাব্বির রহমানের হাফ সেঞ্চুরির ওপর ভর করে ৭ উইকেট হারিয়ে ৩০৬ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। মুমিনুল ৬৮, মুশফিক ৬৩ এবং সাব্বির করেন অপরাজিত ৫৮ রান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর