সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হজমের সমস্যা দূর করবে যেসব খাবার

news-image

লাইফস্টাইল ডেস্ক :অস্বাস্থ্যকর খাবার খেলে, ঘুম কম হলে, দুশ্চিন্তা ইত্যাদির কারণে হজমে সমস্যা দেখা দিতে পারে। হজমের সমস্যা হলে আমাদের পুরো শরীর দুর্বল হয়ে পড়ে। তাই সুস্থ থাকার জন্য হজমশক্তি ঠিক রাখা জরুরি। আঁশযুক্ত খাবার খেলে কোষ্ঠ পরিষ্কার হয়, ফলে পেট ফাঁপা ভাবটা কমে। লাল চালের ভাত, ভুট্টার তৈরি খাবার বা ওটমিল, ডাল ইত্যাদি আঁশযুক্ত খাবার। কিছু খাবার আছে যা খেলে আপনার হজমের সমস্যা ঠিক হয়ে যাবে-

১। কলা ও কমলাঃ
কলা ও কমলা পাকস্থলীর অতিরিক্ত সোডিয়াম দূর করতে সহায়তা করে। এতে করে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও কলার স্যলুবল ফাইবারের কারণে কলা কোষ্ঠকাঠিন্য দূর করার ক্ষমতা রাখে।

২। পেঁপেঃ
পেঁপে হজম সমস্যা সমাধানের জন্য একটি উপকারী ফল। এতে আছে পাপেইন ও কাইমোনপ্যাপাইন নামক এনজাইম। এই দুটি এনজাইমই হজমে সহায়ক। এই এনজাইম দুটি পেট পরিষ্কার করে এবং হজম সমস্যার সমাধান করে।

৩। আদাঃ
আদা সবচাইতে কার্যকরী অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ খাবার। পেট ফাঁপা এবং পেটে গ্যাস হলে আদা কুচি করে লবণ দিয়ে কাঁচা খান, দেখবেন গ্যাসের সমস্যা সমাধান হবে।

৪। এলাচঃ
হজমের সমস্যা থাকলে কাজে আসবে এলাচ। দুই থেকে তিনটি এলাচ দানা, ছোট টুকরো আদা, লবঙ্গ এবং ধনে(বীজ) নিয়ে তা পিষে, গরম জলের সঙ্গে খান। হজমের সমস্যা নিমিষেই দূর হবে।

৫। পানিঃ
প্রতিদিন ৮ গ্লাস পানি পান করলে অনেক সমস্যা থেকেই মুক্তি মিলবে। শরীরের বিষাক্ত পদার্থ দূর করে দ্রুত খাবার হজমে সাহায্য করে পানি। এতে কমে যায় অ্যাসিডিটি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা