,

ষোড়শ সংশোধনীর রায়ের সার্টিফাইড কপি উঠানোর প্রক্রিয়া চলছে : আইনমন্ত্রী

news-image

রংপুর প্রতিবেদক: যুদ্ধাপরাধ ট্রাইবুনালের বিচারক নিয়োগের জন্য লিখিত প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে দেয়ার কথা উল্লেখ করে আইনমন্ত্রী আনিছুল হক বলেছেন, সোড়শ সংশোধনীর রায়ের সার্টিফাইড কপি উঠানোর প্রক্রিয়া চলছে। আমরা খুব শীঘ্রই এটা নিয়ে নিবো।

বৃহস্পতিবার দুপুরে তিনি রংপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।মন্ত্রী বলেন, ওই রায় ৭৯৯ পাতার। ওই রায়ের কি কি বিষয়ে আমরা রিভিউ করবো। তা আগে আমাদের বুঝে নিতে হবে। এজন্য পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত কোন রিভিউ করা হবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধাপরাধ ট্রাইবুনালের চেয়ারম্যান নিয়োগের জন্য আমি বুধবার প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছি। এসময় তার সাথে ছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, সিটি মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টুসহ অন্যান্যরা। এরপর তিনি আদালত চত্বরে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর