,

৩৬ বছর পূরণ করলেন কারিনা

news-image

বিনোদন ডেস্ক : আজ থেকে ৩৬ বছর পেছনে গেল যে দিনটি পাওয়া যাবে সে দিনটিতেই ভূমিষ্ঠ হয়েছেন বলিউড তারকা, পাতৌদির নবাব পরিবারের পুত্রবধূ কারিনা কাপুর। আর জন্মদিনের মতো বিশেষ দিনে কারিনার কাছের মানুষ তাকে শুভকামনা জানাবেন না, তা কি হয়? বলিউড লাইফ ডটকমের খবরে প্রকাশ, কারিনার ছবিসহ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা। যদিও সামাজিক গণমাধ্যম ইনস্টাগ্রাম বা টুইটার কনোটাতেই বিচরণ নেই কারিনার।

পোশাক নকশাকারক মণীষ মালহোত্রা তাঁর নকশায় তৈরি করা একটি পোশাক পরিহিত অবস্থায় কারিনার ছবি ইনস্টাগ্রামে শেয়ার দিয়ে লিখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় ও কাছের বেবো (কারিনা কাপুরের ডাকনাম), ভালো থেক সবসময়।’

জন্মদিনে নিজের বড় বোনের শুভকামনাও পেয়েছেন কারিনা। বোনের সঙ্গে কারিনার ছোটবেলার ছবি ইন্সটাগ্রামে শেয়ার দিয়ে কারিশমা কাপুর লিখেন, ‘শুভ জন্মদিন আমার ছোট বোন এবং সবসময়ের সেরা বান্ধবী।’

কারিনার প্রিয় বন্ধুদের মধ্যে অন্যতম করন জোহর। জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনিও। ইন্সটাগ্রামে ছবিসমেত শুভেচ্ছায় তিনি লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি তাকে, যাকে আমার সহোদরা হিসেবে পেতে ইচ্ছে করে। অনেক ভালোবাসি তোমায় বেবো।’

এ ছাড়া কারিনার সবচেয়ে কাছের বান্ধবী অমৃতা আরোরাও জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন কারিনাকে। ইন্সটাগ্রামে অমৃতার শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বেবো।’

বর্তমানে ‘ভিরে ডি ওয়েডিং’ চলচ্চিত্রের শুটিংয়ে দিল্লিতে ব্যস্ত সময় পার করছেন সদ্য ৩৭-এ পা দেওয়া কারিনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘দিওয়ালির কিছুদিন আগেই আমাদের চলচ্চিত্রের দিল্লির অংশের কাজ শেষ হবে। তাই আমি এবারের দিওয়ালি আমার পরিবারে সঙ্গে কাটাব। কাজকে আমি প্রাধান্য দেই কিন্তু পরিবারও আমার কাছে গুরুত্বপূর্ণ।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে