,

অবশেষে দক্ষিণ আফ্রিকা যাওয়ার ছাড়পত্র পেলেন রুবেল

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার মাটিতে আজ যখন মুশফিক-সৌম্য-মুস্তাফিজরা প্রস্তুতি ম্যাচ খেলছে, তখন দেশে বসে বিমানে ওঠার প্রহর গুণছেন ‘গতিদানব’ রুবেল হোসেন। অদ্ভুত ঝামেলায় ফেঁসে গিয়ে দলের সাথে দক্ষিণ আফ্রিকার বিমানে উঠতে পারেননি তিনি।

অবশেষে দক্ষিণ আফ্রিকা থেকে নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র আজ এসে পৌঁছেছে। সুতরাং বিমানে উঠতে আর কোন বাধা নেই রুবেলের সামনে।

ঘটনা খতিয়ে দেখতে গিয়ে বেড়িয়ে এসেছে অস্বস্তিকর তথ্য! ‘রুবেল হোসেন’ নামটি দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশনে কালো তালিকাভুক্ত। মানে রুবেল হোসেন নামে কোনো এক ব্যক্তি দক্ষিণ আফ্রিকায় গিয়ে কোনো অপরাধ করেছে, তাই এই নামটি গ্রহণ করছে না দেশটির ইমিগ্রেশন বিভাগ। তারা অপরাধী রুবেলের সঙ্গে পেসার রুবেলকে গুলিয়ে ফেলেছে! এই কারণেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই ফিরে আসতে হয় রুবেলকে।

এই ঘটনার পর দক্ষিণ আফ্রিকার ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বিসিবি। তারা বোঝাতে চেষ্টা করে সেই রুবেল আর ক্রিকেটার রুবেল এক ব্যক্তি নন। এত দিন দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশন বিভাগ থেকে রুবেলের নিরাপত্তাসংক্রান্ত ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় ছিল বিসিবি। সেই ছাড়পত্র আজই পেয়ে যাওয়ায় খুব শিগগির দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন তিনি।

বিসিবি সূত্রে জানা গেছে, এখন বিমানের টিকিট প্রাপ্তির ওপর নির্ভর করে আছে রুবেলের দক্ষিণ আফ্রিকা যাত্রা।
এদিকে রুবেলের বিকল্প ঠিক করে রেখেছিল বিসিবি। তার জায়গায় তরুণ পেসার কামরুল ইসলাম রাব্বীর নাম এসেছিল। জরুরি ভিত্তিতে তাকে খুলনা থেকে ডেকেও আনা হয়েছিল। মোটামুটি নিশ্চিত হয়েই ব্যাগ গোছানো শুরু করেছিলেন রাব্বি। তবে রুবেল ছাড়পত্র পেয়ে যাওয়ায় এই তরুণের আর দক্ষিণ আফ্রিকা অভিযানে যোগ দেওয়া হচ্ছে না। ২৮ সেপ্টেম্বর পচেফ্‌স্ট্রুমে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর