,

জিম্বাবুয়ের সঙ্গে বক্সিং-ডে টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা

news-image

স্পোর্টস ডেস্ক : ভারত সিরিজের আগে প্রতিবেশী জিম্বাবুয়ের সঙ্গে বক্সিং-ডে টেস্ট খেলবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। গোলাপি বলে দিবা-রাত্রির এই টেস্টটি হবে চারদিনের। বৃহস্পতিবার এমন খবর জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

এই প্রথমবারের চারদিনের দিবা-রাত্রির টেস্ট অনুষ্ঠিত হবে। তবে দিবা-রাত্রির টেস্ট খেলার জন্য আইসিসি থেকে এখনো কোনো ছাড়পত্র পায়নি দক্ষিণ আফ্রিকা। সিএসএ’র প্রত্যাশা আইসিসির কাছ থেকে খুব শিগগিরই ছাড়পত্র পেয়ে যাবে। ছাড়পত্র পাবার আগেই জিম্বাবুয়ের সঙ্গে বক্সিং-ডে টেস্ট খেলার জন্য কথা সেরে রেখেছে প্রোটিয়ারা।

ভারতের সঙ্গে বক্সিংডে টেস্ট খেলার কথা ছিলো দক্ষিণ আফ্রিকার। কিন্তু ভারত সময় দিতে না পারায় জিম্বাবুয়ের সঙ্গে বক্সিং-ডে টেস্ট খেলার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। বড়দিনের পরদিন অর্থাৎ ২৬ ডিসেম্বরকে বক্সিং ডে টেস্ট বলা হয়। এ ব্যাপারে দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী হারুন লরগাত বলেন, ‘ঐতিহ্যবাহী বক্সিং ডে টেস্টে আমরা সমর্থকদের হতাশ করবো না এবং সেন্ট জর্জ পার্কের নতুন আলোর নিচে বক্সিং-ডে টেস্ট অনুষ্ঠিত হবে। এজন্য আমরা জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানিয়েছি। তাই প্রতিবেশী জিম্বাবুয়েকে নিয়ে প্রথমবারের মত চারদিনের দিবা-রাত্রির ম্যাচ আয়োজন করতে যাচ্ছি আমরা। আইসিসির অনুমোদন সাপেক্ষেই ম্যাচটির টেস্ট স্ট্যাটাস হবে।’

তিনি আরও বলেন, ‘এই গ্রীষ্মে আমাদের মোট ১০টি টেস্ট ম্যাচ রয়েছে। বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়ার পাশাপাশি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবো আমরা। এর মধ্যে দিবা-রাত্রির টেস্ট ম্যাচটি খেলোয়াড় ও ভক্তদের জন্য একটি বিশ্বমানের অভিজ্ঞতা হবে।’ জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচের টেস্ট শেষে ভারতের বিপক্ষে সিরিজ শুরু করবে দক্ষিণ আফ্রিকা। -এএফপি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে