,

ধূমপান করেন? দৃষ্টিশক্তি হারাবেন অকালে

news-image

লাইফস্টাইল ডেস্ক :আপনি কী ধূমপানে আসক্ত। নিকোটিনের নেশা কিছুতেই পিছু ছাড়ছে না, তাই না? বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় আছেন? কারণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর- এ কথা সবারই জানা। ধূমপানের ফলে ক্যান্সার, হৃদরোগের আশঙ্কাসহ বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যায়। এছাড়াও ধূমপান এবং অন্যান্য তামাক সেবনের কারণে চিরদিনের মতো আপনি আপনার দৃষ্টিশক্তি হারাতে পারেন। এমনটাই দাবি, এইমসের চিকিৎসকদের।

সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে- ক্যানসার, শ্বাসকষ্টের মতো রোগের পাশাপাশি অন্ধত্বও হয় ধূমপান এবং তামাক সেবনের কারণে এবং এই অন্ধত্বে সেরে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে। শুধু অন্ধত্বই নয়, তামাক থেকে চোখে পড়তে পারে ছানি। কারণ ধূমপান ও তামাকজাত বস্তু সেবন অপটিক নার্ভকে দুর্বল করে দেয়।

চিকিৎসকরা আরও জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে যারা তামাকজাত দ্রব্য সেবন করছেন তাদের চোখে ছানি পড়ার আশঙ্কা অন্যদের থেকে বেশি।

এইমসের পরিসংখ্যান বলছে, সেখানে যত দৃষ্টিহীন রোগী আসে তাদের প্রায় ৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন তামাকের কারণে। এছাড়া চোখে সংক্রমণের জন্য সাধারণত স্টেরয়েড থাকা যে আইড্রপ দেওয়া হয় তা দীর্ঘকাল ব্যবহার করলে গ্লুকোমা হতে পারে।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে