,

ভারতবধের পর মালদ্বীপকেও উড়িয়ে দিল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক :ভারতবধে পরই এবার মালদ্বীপকে উড়িয়ে দিল আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। বুধবার (২০ সেপ্টেম্বর) ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত রাতের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে একচেটিয়া প্রাধান্য বিস্তার করে ২-০ গোলে হারায় বাংলাদেশি ।

ম্যাচটিতে বিরতির আগে বক্সের মাথা থেকে তার নেয়া বাঁপায়ের মাপা শটে মালদ্বীপের জাল কাঁপলে ব্যবধান দ্বিগুণ হয় বাংলাদেশের। এর আগে ৯ মিনিটে সৈকত মাহমুদ মুন্নার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দুই ম্যাচে ৩ গোল করে গোলদাতাদের তালিকায় উপরে বাংলাদেশের এ উইঙ্গার।

এদিন দুই গোলে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরো দুটি সুযোগ পেয়েছিল। দুটিই নস্যাৎ করেছেন মালদ্বীপের গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে একটি ভালো সুযোগ পেয়েছিল মালদ্বীপ। কিন্তু ৭৫ মিনিটে বাংলাদেশ গোলরক্ষক প্রীতমের দৃঢ়তায় অক্ষত থাকে বাংলাদেশের জাল, বক্স থেকে অনেক দূর বেড়িয়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে থাকা বল ক্লিয়ার করেন তিনি।

এ জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে স্বাগতিক ভুটান।
গোনিউজ২৪/এআর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর