,

দক্ষিণ আফ্রিকায় কবে যাবেন রুবেল?

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার অভিবাসন কর্তৃপক্ষ রুবেল হোসেন নামের এক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল আগেই। নামের সঙ্গে মিল থাকার কারণে জটিলতায় পড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য রুবেল হোসেন। গত শনিবার দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিমানে উঠতে পারেননি এই পেসার। তিনি কবে যেতে পারবেন সেটা এখনো নিশ্চিত হয়নি।

এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বলেন, ‘দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হারুন লরগাতের সঙ্গে কথা বলেছি আমরা। তিনি আশ্বাস দিয়েছেন বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন। বাস্তবতা হচ্ছে, যে দেশে যাবেন সেখানকার কর্তৃপক্ষের নিরাপত্তা ছাড়পত্র নিতে হয়। এই নতুন কিছু আইনের কারণেই রুবেল ঝামেলায় পড়েছে।’

অবশ্য রুবেলের টেস্ট সিরিজে খেলা নিয়ে কোনো শঙ্কা দেখছেন না বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান। দ্রুত এই জটিলতা কেটে যাবে বলে আশা করছেন তিনি, ‘আসলে ওর জন্ম তারিখ নিয়ে ঝামেলা হয়েছিল। সমস্যার সমাধান হতে আরো দু-একদিন লাগবে। আশা করছি টেস্ট সিরিজ শুরুর আগেই দক্ষিণ আফ্রিকায় যেতে পারবে সে।’

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ খেলবে দুটি টেস্ট, দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজ শুরুর আগে আগামীকাল বৃহস্পতিবার থেকে তিনদিনের প্রস্তুতি ম্যাচ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে