,

আরো ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে বাংলাদেশ

news-image

নিউজ ডেস্ক : দেশের চাহিদা মেটাতে সরকার আরো ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বুধবার ‘নন-বাসমতি সেদ্ধচাল’ আমদানির এ অনুমোদন দেয়।

সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বিষয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, থাইল্যান্ডের মেসার্স সিয়াম রাইস ট্রেডিং লি-এর কাছ থেকে ১৮১ কোটি ৭১ লাখ টাকা মূল্যের এ চাল আমদানি করা হবে।

বৈঠক শেষে খাদ্য সচিব এম কায়কোবাদ হোসেন জানান, সরকার ইতিমধ্যে দুই লাখ মেট্রিক টন চাল কিনেছে এবং আরো দেড় লাখ মেট্রিক টন চাল জাহাজ থেকে খালাসের অপেক্ষায় রয়েছে।

তিনি আরো জানান, সরকার চলতি বছরের নভেম্বর মাসের মধ্যে আরো সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানি করবে, এরই মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর