,

দেশবাসীর কাছে দোয়া চাইলেন ডিপজলের মেয়ে

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ওলিজা তার ফেসবুকে বাবা ডিপজলের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‌‌প্রিয় শুভাকাংক্ষী ও সারাদেশের বাবার ভক্তরা, বাবার সুস্থতা কামনা করে সবাই দোয়া করবেন।

ওলিজা লিখেছেন, বাবা এখন হাসপাতালে ভর্তি আছেন এবং সংকটপূর্ণ অবস্থায় আছেন। আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়ার চেষ্টা করছি। বন্ধু, আত্মীয় ও ভক্তদের কাছ থেকে এখন আমাদের দোয়া প্রয়োজন। সবাই দোয়া করবেন আমার বাবার জন্য।

গতকাল মঙ্গলবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডিপজলকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। আজই তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার কথা রয়েছে। জানা গেছে, ডিপজলের হার্টে সমস্যা দেখা দিয়েছে এবং ফুসফুসে পানি জমেছে। তবে তিনি কথা বলতে পারছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর