,

শাড়িতে আবেদনময়ী যেসব বলিউড তারকা

news-image

বিনোদন ডেস্ক : শাড়ি নারীর সৌন্দর্যকে বাড়িয়ে দেয় কয়েকগুণ। সেই শাড়িতে যদি দেখা মেলে বলিউড তারকাদের! তাহলে তো কথাই নেই।

বাস্তব জীবনের বাইরে পর্দায় বলিউড অভিনেত্রীরা শাড়ি পরে কীভাবে উপস্থিত হয়েছেন তারই এক বর্ণনা দেওয়া হয়েছে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে। 

বলিউডের ‘বেবো’। নবাব পত্নী করিনা কাপুর খান। ফ্যাশন ও গ্ল্যামারের দুনিয়ায় একচেটিয়া সাম্রাজ্য তার। বেশ কয়েকটি ছবিতে করিনাকে শাড়ি পরতে দেখা গেছে।

দেশি গার্ল বলে কথা। শাড়িতে দেখা যাবে না? ‘দোস্তানা’ ছবিতে ‘মাই দেশি গার্ল’ গানে এমন লুকেই নজর কেড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

বলিউড ডিভাদের গ্ল্যামার কোশেন্টের বিচারে বরাবরই প্রথম সারিতে ক্যাট। অক্ষয় কুমারের সঙ্গে ‘গলে লাগ জা’ গানটিতে কমলা শিফনের ‘সেক্সি লুকে’ সেজেছিলেন নায়িকা।  

বরাবরই নিজের সাহসী পোশাকের জন্য চর্চিত অভিনেত্রী এষা গুপ্ত। কয়েক দিন আগেই ইনস্টাগ্রামে বোল্ড ছবি পোস্ট করে ট্রোলডও হন। দিয়েছিলেন যোগ্য জবাবও। শাড়িতে স্ক্রিনে দেখা গেছে এষাকেও।  

‘ডার্টি পিকচার’ বিদ্যা বালানের ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি বলেই মনে করা হয়। ছবিতে সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করেন তিনি। ছবির একটি গানে এমনই লাল শাড়িতে স্ক্রিনে উষ্ণতার পারদ চড়িয়ে দেন বিদ্যা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর