,

দীপিকা নয়, পুরুষের প্রতি আসক্ত রণবীর!

news-image

বিনোদন ডেস্ক : পদ্মাবতী সিনেমায় নিয়ে ক্রমেই আগ্রহ বাড়ছে দর্শক-ভক্তদের। কারণ সময় যত এগোচ্ছে, একটু একটু করে পরিণত হচ্ছে পরিচালক সঞ্জয়লীলা বনশালির ‘পদ্মাবতী’।

প্রায় প্রতিদিনই সামনে আসছে নতুন নতুন তথ্য।
তবে এবারে শুধু তথ্য নয় রীতিমতো বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে। বি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। নতুন এই ছবিতে শুধু দীপিকা নন, এক পুরুষেরও প্রেম পড়তে দেখা যাবে রণবীর সিংকে।

কিছুদিন আগেই নিজের সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন উভকামী চরিত্রে অভিনয় করতে কোনও আপত্তি নেই তাঁর। চরিত্রের খাতিরে সবকিছু করতে প্রস্তুত তিনি। এর কিছুদিন পরেই প্রকাশ্যে এল নতুন তথ্য। শোনা গিয়েছে, সঞ্জয়ের বহু প্রতীক্ষিত এই ছবিতে নারী-পুরুষ উভয়ের প্রতিই আসক্ত হতে দেখা যাবে অভিনেতাকে। আর রণবীরের এই পুরুষ প্রেমিকের চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা-পরিচালক জিম সর্ভকে।

‘পদ্মাবতী’তে আলাউদ্দিন খিলজির ক্রীতদাস মালিক কফুর চরিত্রে অভিনয় করবেন জিম। রণবীর-দীপিকা-শাহিদের চরিত্র নিয়ে কথা বললেও জিমের এই চরিত্র নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পরিচালক সঞ্জয়লীলা বনশালি। মনে করা হচ্ছে, তাঁর এই চুপ থাকার কারণ মালিক ও খিলজির মধ্যের অনস্ক্রিন প্রেমের সম্পর্ক। যা অতি গোপনে তিনি ক্যামেরায় তুলে ধরতে চলেছেন।

এমনিতেই শুটিংয়ের শুরু থেকেই বিতর্কে সঞ্জয়ের ‘পদ্মাবতী’। রাজস্থানের কর্ণি সেনার কবলে পড়ে একবার শুটিং বাতিল করতে হয়েছে। আবার মহারাষ্ট্রে শুটিং করতে গিয়েও অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের তাণ্ডবে সেট নষ্ট হয়েছে।

ফলে নতুন করে কোনও বিতর্ক চান না পরিচালক। তাই এই সিক্রেট তিনি নিজের ও ছবির কলাকুশলীদের মধ্যেই রাখতে চান। যদি সূত্রের এই খবর সত্যি হয় তাহলে বিষয়টি বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে রণবীরে পক্ষে। তবে চ্যালেঞ্জ নিতে হামেশা ভালবাসেন বলিউডের মিস্টার কুল। এবারেও তিনি তা স্বচ্ছন্দেই নেবেন বলে ধারণা সিনেপ্রেমীদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর