,

সিদ্ধার্থকে নিয়ে ভাবার সময় নেই আলিয়ার!

news-image

বিনোদন ডেস্ক :জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে সিদ্ধার্থ মালহোত্রার অত্যাধিক ঘনিষ্ঠতার কারণেই সমস্যার শুরু। ‘অ্যা জেন্টালম্যান’ ছবির কারণে দুজনের কাছাকাছি আসা। আর তা মেনে নিতে পারেননি সিদ্ধার্থের প্রেমিকা আলিয়া ভাট। তাদের সম্পর্কে তিক্ততা এসেছে। সম্প্রতি, আলিয়া-সিদ্ধার্থের ব্রেকআপের খবরে তাদের অনেক ভক্তরা হতাশ হয়েছেন।
তবে কিছুদিন আগে আলিয়াকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সিদ্ধার্থের সঙ্গে সম্পর্ক আর কখনও ঠিক না করারই ইঙ্গিত দিয়েছিলেন। এদিকে, একটা অনুষ্ঠানে এ প্রসঙ্গে সিদ্ধার্থকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদেরই পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বিষয়টি এড়িয়ে ‌যান। বলেন, ‘আলিয়া আর আমি ব্রেকআপ করছি? কেন? টেবিল চেয়ার ভাঙা নাকি!’
আবার সম্প্রতি আলিয়াকে প্রশ্ন করা হলে তিনি এবিষয়ে কিছুই জানেন না বলে এড়িয়ে ‌যান। আবার পরে বলেন, ‘আমি এবং আমার সিনেমা সবকিছু ভালোই চলছে, আর ব্রেকআপ, আমার মনে হয় না আমি এসব আলোচনা থামাতে পারব। এ ধরনের আলোচনা চলতেই থাকবে। এখানে কোন ব্রেকআপ, মেকআপ, লিঙ্কআপের গল্প নেই। আমি এখন শুধুই আমার আসন্ন সিনেমা ‘রাজি’ এবং অন্যান্য সিনেমা নিয়ে ভাবতে চাই।’

 

তবে অনেকেই মনে করছেন, আলিয়ার এই কথাতেই স্পষ্ট ‌যে সিদ্ধার্থের সঙ্গে এই মুহূর্তে সবকিছু ঠিক হওয়ার কোনও সম্ভাবনাই নেই। এ নিয়ে তিনি আর ভাবতেই চান না। এদিকে আবার কিছুদিন আগেই প্রাক্তন বয়ফ্রেন্ড আলি দাদারকারের সঙ্গে আলিয়ার পার্টি করার ছবি ইন্টারনেটে ভাইরাল হয়। সেখানে ছিলেন আলির বন্ধু আকাঙ্খা রঞ্জনও। আর তারপরই প্রশ্ন ওঠে তাহলে কী সিদ্ধার্থের সঙ্গে সম্পর্ক ভাঙায় ফের প্রাক্তনের কাছে ফিরছেন আলিয়া?
উল্লেখ্য, আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রা দু’জনেই তাদের বলিউড ‌যাত্রা করেছিলেন করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে। সেখান থেকেই প্রেম। এছাড়াও ‘কাপুর অ্যান্ড সনস’ সহ আরও বেশকিছু সিনেমায় একসঙ্গে কাজ করেন তারা।‍

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর