,

ন্যু-ক্যাম্পে মেসির ‘ট্রিপল’ সেঞ্চুরি

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি আর রেকর্ড যেন পাশাপাশি হাত ধরেই হাঁটে। স্প্যানিশ লা লিগায় মঙ্গলবার রাতে এইবারের বিপক্ষে একাই চার গোল করেন কিং লিও। দুর্দান্ত পারফরম্যান্সের দিনে দারুণ এক মাইলফলক গড়েন মেসি।

ন্যু-ক্যাম্পে প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর পাওলিনহো ও ডেনিস সুয়ারেজ ব্যবধান ৩-০ করার পর ব্যবধান কমায় এইবার। ৫৯ এবং ৬২তম মিনিটে পরপর দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। এরইমধ্য দিয়ে ন্যু-ক্যাম্পে ৩০০ গোলের মাইলফলক গড়েন এলএম টেন। ৮৭তম মিনিটে আরেকটি গোল করে সংখ্যাটিকে সমৃদ্ধ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

চলতি মৌসুমে লা লিগায় এটি মেসির দ্বিতীয় হ্যাটট্রিক। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ৯ গোল করেছেন বার্সার নাম্বার টেন। মৌসুমের প্রথম পাঁচ ম্যাচে এটাই মেসির সর্বোচ্চ গোলের রেকর্ড।

সবমিলিয়ে এটি মেসির ক্যারিয়ারের ৪৩তম হ্যাটট্রিক। বার্সার জার্সিতে ৩৯টি এবং আর্জেন্টিনার জার্সিতে চারটি হ্যাটট্রিক করেন কিং লিও।

স্প্যানিশ লা লিগায় এটি মেসির ২৮তম মিনিটে। লা লিগায় মেসির চেয়ে বেশি হ্যাটট্রিক করেছেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো (৩২)। চার গোলের দিনে ২০১৭ সালে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪০ গোল পূর্ণ হলো এলএমন টেনের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর