,

সংক্রামক রোগ নির্ণয়ে রোহিঙ্গাদের নমুনা সংগ্রহ করা হবে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে কোনো সংক্রামক রোগ রয়েছে কি-না তা যাচাইয়ে নমুনা সংগ্রহের জন্য একটি বিশেষ মেডিকেল টিম পাঠানো হবে।

সংক্রামক ব্যাধি, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্রের (আইইডিসিআর) সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডা. এএসএম আলমগীর মঙ্গলবার এ কথা জানিয়ে বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের সহিংস ঘটনায় কক্সবাজার, টেকনাফ ও উখিয়া অঞ্চলে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা জনগণের সংক্রামক রোগের নমুনা সংগ্রহের জন্য আমরা সেখানে আগামীকাল একটি বিশেষ টিম পাঠাব।

তিনি বলেন, কোনো রোহিঙ্গা কোনপ্রকার সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে কি-না তা যাচাইয়ের জন্য মেডিকেল টিম নমুনা সংগ্রহ করবে।

দেশের জাতীয় রোগ মূল্যায়নের প্রতিষ্ঠানটির এই কর্মকর্তা বলেন, অপুষ্টির কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাওয়ায় এখানকার প্রায় সকল ছেলেমেয়েরই পুষ্টির চিকিৎসা গ্রহণের প্রয়োজন রয়েছে।

সোমবার একজন রোহিঙ্গা শরণার্থীর শরীরে এইচআইভি পজেটিভ ধরা পড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় কক্সবাজার, টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্পে এই বিশেষ টিম প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, উখিয়ার কুতুপালং শরণার্থী আশ্রয় শিবিরে একজন এইচআইভি আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের জন্য অন্যদের কাছ থেকে আলাদা রাখা হয়েছে।

ডা. আলমগীর বলেন, এছাড়াও সরকারের উদ্যোগে এক লাখ ২০ হাজার হামের ভ্যাকসিন, ৪০ হাজার পোলিও ভ্যাকসিন ও ৩৮ হাজার ভিটামিন ট্যাবলেট বিতরণের জন্য সেখানে ৩২ টি মেডিকেল টিম কাজ করছে।

সিনিয়র সায়েন্টিফিক অফিসার বলেন, খাদ্য ও পানি দুষণের কারণে অনেক রোহিঙ্গা এখন ডায়রিয়া, গলার সংক্রমণ, নিউমোনিয়া, ক্রণিক চর্মরোগ ও জ্বরে ভুগছেন।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ বাসসকে বলেন, গতকাল একটি মেডিকেল টিম রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করে এইচআইভি/এইডসসহ বিভিন্ন যৌন-বাহিত রোগ নির্ণয়ে কাজ করেছে।

তিনি বলেন, অন্তঃসত্ত্বা মহিলা এবং যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও দীর্ঘমেয়াদী অন্যান্য রোগ রয়েছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর