,

রোহিঙ্গাদের অস্থায়ী আবাস নির্মাণে সহায়তা করবে সেনাবাহিনী

news-image

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গাদের অস্থায়ী আবাসস্থল নির্মাণে জেলা প্রশাসনকে সহায়তা করবে সেনাবাহিনী। এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্প ও ত্রাণ বিতরণে ব্যবহৃত সড়ক উন্নয়নে কাজ করবে তারা। বর্তমানে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে কক্সবাজারে জেলা প্রশাসনের কাছে ত্রাণ পৌঁচ্ছে দিচ্ছে সেনাবাহিনী।

এ ব্যাপারে জানতে চাইলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লে. কর্নেল রাশিদুল হাসান বলেন, রোহিঙ্গাদের অস্থায়ী আবাসস্থল নির্মাণে জেলা প্রশাসনকে সহায়তা করবে সেনাবাহিনী। জেলা প্রশাসন চাইলে ত্রাণ বিতরণে সেনাবাহিনী যুক্ত হবে।

জানা গেছে, মঙ্গলবার ৩৯ দশমিক ৭৬৫ টন বিদেশি ত্রাণ পাঁচটি কাভার্ডভ্যানে কক্সবাজারে পৌঁছে দিয়েছে সেনাবাহিনী।

নজরদারিতে থাকবে রোহিঙ্গাদের জন্য আসা ত্রাণবাহী কার্গো: রোহিঙ্গাদের জন্য বিদেশ থেকে আসা ত্রাণের কার্গোতে নজরদারি করা হবে। ত্রাণের আড়ালে যাতে কেউ অবৈধ কিছু পাচার করতে না পারে, সে লক্ষ্যে এমন সিদ্ধান্ত নিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এরই মধ্যে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের এক চিঠিতে এ ব্যাপারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। যেসব বন্দর দিয়ে ত্রাণ প্রবেশ করবে, নিরাপত্তার স্বার্থে সেগুলোতে তদারকির জন্য বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর