,

ডায়াবেটিসের সম্ভাবনা কমায় কফি

news-image

লাইফস্টাইল ডেস্ক :কফিতে আছে ক্যাফেইন। স্বাস্থ্য বিষয়ক নির্দেশিকা অনুসারে শরীরে খুব বেশি হলে দৈনিক ৪০০ মি.গ্রাম ক্যাফেইন নেওয়া যেতে পারে। তবে কফি ছাড়াও চা, চকলেট ও রঙিন কোমল পানীয়তেও আছে ক্যাফেইন। সারা দিনে কফি ছাড়া এসবও খাওয়া পড়ে।

ডেনমার্কের অরহাস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছিলেন, কফির মধ্যে থাকা ক্যাফেস্টল যৌগ প্যানক্রিয়াসের কোষে ইনসুলিন উৎপাদনে সাহায্য করে। অ্যান্টি ডায়াবেটিক ড্রাগের মতোই পেশীতে গ্লুকোজ সঞ্চয়ের মাত্রা বাড়াতেও সাহায্য করে।

সেই গবেষণার ভিত্তিতেই দ্বিতীয় বার ইঁদুরদের নিয়ে আরেকটি গবেষণা করেন। টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন ইঁদুরদের তিনটি দলে ভাগ করা হয়। এদের মধ্যে দুই দলকে নিয়মিত ক্যাফেস্টলের ডোজ দেওয়া হয়।

টাইপ ২ ডায়াবেটিসের সম্ভাবনাও কমায় কফি। বেশ কিছু গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত কফি খায় তাদের টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কম হয়। এই ঝুঁকি কমানোর পরিমাণটা ২৩ থেকে ৬৭ শতাংশ পর্যন্ত হয়ে থাকে।

জার্নাল অব ন্যাচারাল প্রোডাক্টস-এ প্রকাশিত একটা প্রতিবেদনে জানানো হয়, ক্যাফেস্টল হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত কমিয়েও দেয় না। যা অধিকাংশ অ্যান্টি-ডায়াবেটিক মেডিসিন করে থাকে। প্রতিদিন ক্যাফেস্টল শরীরে পৌঁছলে তা শর্করার স্বাভাবিক মাত্রা বজায় রেখেই টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমিয়ে দিতে পারে। সূত্র- হিন্দুস্তান টাইম।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে