,

চুল পড়ছে, আলসেমি লাগছে, শরীরে প্রোটিনের অভাব নেই তো?

news-image

লাইফস্টাইল ডেস্ক : সকালে ব্রেকফাস্ট করে অফিসে বেরোচ্ছেন, দুপুরেও সময় মত খেয়ে নিচ্ছেন। তা সত্ত্বেও শরীরে প্রোটিনের ঘাটতি থেকে যাচ্ছে। সমস্ত রকমের চেষ্টা করেও, কাজের কাজ কিছুই হচ্ছে না। যদি এমন হয়, তাহলে কিন্তু বেশ চিন্তারই বিষয়। তবে কীভাবে বুঝবেন, আপনার শরীরে প্রোটিনের ঘাটতি রয়েছে।

জানা যাচ্ছে, যদি অত্যধিক পরিমাণে চুল পড়তে শুরু করে প্রতিদিন, তাহলে বুঝতে হবে আপনার শরীরে প্রোটিনের ঘাটতি রয়েছে।
অল্পেতেই যদি হাপিয়ে ওঠেন, তাহলেও শরীরে প্রোটিনের ঘাটতি রয়েছে বলে বুঝতে হবে। প্রতিদিনের খাবারের তালিকায় যদি উপযুক্ত পরিমাণ প্রোটিন না থাকে, তাহলে দেখা যাবে, অল্প কাজেই হাপিয়ে উঠছেন আপনি।

যদি বার বার খিদে পায়, তাহলে বুঝতে হবে প্রোটিনের অভাব রয়েছে শরীরে। খাবার পরেও যদি বার বার খিদে পেতে শুরু করে, তাহলে শরীরে প্রোটিনের অভাব রয়েছে বলে বুঝে নিতে হবে।

চা-এ চিনি খাচ্ছেন কিংবা কফিতে চিনি খাচ্ছেন। অথবা প্রতিদিন বেশ টপাটপ করে মিষ্টি খেয়ে ফেলছেন, এমন যদি হয়, তাহলেও বুঝতে হবে আপনার শরীরে প্রোটিনের অভাব রয়েছে। আর সেই কারণেই বার বার মিষ্টি খেতে ইচ্ছে করছে আপনার।

খাওয়ার পর যদি আলসেমি বোধ হয় শরীরে, তাহলে কিন্তু একেবারেই ভাল লক্ষণ নয়। শরীরে যাতে প্রোটিনের অভাব না হয়, তার জন্য সকালে সঠিক খাবার খান। ব্রেড টোস্ট, ডিম, দই, বাদাম এবং ফল দিয়েই ব্রেকফাস্ট সারুন বলেও জানানো হচ্ছে।

শরীরের কোনও অংশে কেটে গেলে, যদি ক্ষত শুকোতে না চায়, তাহলেও কিন্তু প্রোটিনের অভাব রয়েছে বলে মনে করতে হবে। তাই কোথাও কেটে গেলে যদি ক্ষত না শুকিয়ে আরও গভীর হয়, তাহলে আরও প্রোটিনযুক্ত খাবার আপনাকে খেতে হবে বলেই মনে করেন চিকিত্সকদের একাংশ।

যদি বার বার অসুস্থ হতে শুরু করেন, তাহলেও শরীরে প্রোটিনের অভাব রয়েছে বলে মনে করতে হবে। শরীরে প্রতিরোধক ক্ষমতা যদি কমে যায়, তাহলে প্রোটিনের অভাব রয়েছে বলেই ধরে নিতে হবে

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে