,

কুমিরের সাথে সাঁতার

news-image

আন্তর্জাতিক ডেস্ক :বিশ্বের নামকরা থিম পার্কগুলোতে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য নানা রকম রোমাঞ্চকর অভিজ্ঞতার আয়োজন থাকে। তবে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশের রাজধানী ডারউইনে অবস্থিত ‘ক্রোকোসাউরাস কোভ’ পার্কে বেড়াতে যাওয়া পর্যটকদের জন্য এমন একটি রোমাঞ্চকর অভিজ্ঞতার ব্যবস্থা করেছে যা রীতিমতো পিলে চমমে যাওয়ার মতো।

পার্কে বেড়াতে যাওয়া পর্যটকদের জন্য কর্তৃপক্ষ বিশাল আকৃতির একটি কুমিরের সাথে সাঁতারের ব্যবস্থা করেছে। যে কেউ একশত তিন পাউণ্ডের বিনিময়ে হিংস্র এই প্রাণীটির সাথে আধা ঘণ্টা সাঁতারের এক বিরল অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

 

তবে কুমিরটি পর্যটকদের যেন কোনো প্রকার ক্ষতি করতে না পারে সে জন্য কর্তৃপক্ষ একটি ভিন্ন পন্থা অবলম্বন করেছে। সাঁতার কাটার সময় কুমিরটি পানিতে উন্মুক্ত থাকলেও যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের একটি প্লাস্টিকের খাঁচার মাধ্যে রাখা হবে। ‘কেজ অব ডেথ’ বা ‘মৃত্যু খাঁচা’ নামের এই খাঁচার মধ্যে একসাথে সর্বোচ্চ দুইজন সাঁতার কাটতে পারবেন।

সাঁতার কাটার সময় কুমিরটিকে বিশেষ ব্যবস্থায় মাংস বা মাছ খাওয়ানো হয় যাতে কুমিরটি পর্যটকদের খাঁচার আশেপাশে ঘোরাঘুরি করে এবং তাদের মনে হয় তারা কুমিরটির সাথে উন্মুক্ত পানিতে সাঁতার কাটছে।

কুমিরের সাথে সাঁতার কাটার এই ব্যবস্থাটি পর্যটকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। জার্মান পর্যটক নেইল উইন্টারস বলেন, ‘এটা দারুণ এক অভিজ্ঞতা, তবে ভীতিকরও বটে। পানির নিচে ষোল ফুট দীর্ঘ বিশাল আকৃতির কুমিরটি যখন আপনার খাঁচার চারপাশে ঘুরে বেড়াবে তখন মনে হবে এটা আপনাকে খেয়ে ফেলবে। প্রচণ্ড ভয়ের সাথে আপনি অবশ্যই রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করবেন।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর