,

সালমানকে কেন ফিরিয়েছেন ইলিয়েনা?

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজ। দক্ষিণী সিনেমার নায়িকা হিসেবে বিশেষভাবে পরিচিত তিনি। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত অনুরাগ বসুর বারফি সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। তবে তার আগেই সালমান খানের ওয়ান্টেড সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন ইলিয়েনা। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন এ অভিনেত্রী।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে ইলিয়েনা ডিক্রুজ জানান, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ওয়ান্টেড সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন কিন্তু পরীক্ষার কারণে এ প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছিল। তিনি বলেন, ‘প্রথম সিনেমা সালমান খানের সঙ্গে হবে ভেবে আমি খুব খুশি ছিলাম। কিন্তু যখন বনি স্যার (সিনেমাটির প্রযোজক বনি কাপুর) আমাকে ফটোশুটের কথা বললেন তখন আমাকে না করতে হয়েছে কারণ আমার পরীক্ষা ছিল। আমার মনে হয় না ঠিক করেছি কারণ এর গুরুত্ব বুঝতে পারিনি। তখন মূল চিন্তা ছিল পরীক্ষা শেষ করা।’

এ অভিনেত্রী জানান, সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার ক্ষেত্রে সাত-পাঁচ ভাবেন না তিনি। এ জন্য নিজেকে দক্ষিণের অক্ষয় কুমার মনে করেন। কারণ তিনি বছরে চারটি দক্ষিণী সিনেমায় অভিনয় করেন। ইলিয়েনা বলেন, ‘তিনি (অক্ষয় কুমারে) ভালো সিনেমায় অভিনয় করেন, আমার কিছু সিনেমা ভালো হয়, আবার কিছু ভালো হয় না। সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার সময় ভালো কাজ করার ব্যাপারে ভাবি না।’

ইলিয়েনা অভিনীত সর্বশেষ বলিউড সিনেমা বাদশাহো। সিনেমাটিতে আরো অভিনয় করেন অজয় দেবগন, ইমরান হাশমি, এশা গুপ্তা, বিদ্যুৎ জামাল প্রমুখ। এছাড়া রেইড সিনেমায় অজয়ের বিপরীতে দেখা যাবে এ অভিনেত্রী। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু করেছেন তারা। এতে একজন ইনকাম ট্যাক্স অফিসারের ভূমিকায় অভিনয় করছেন অজয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর