,

৬৯তম অ্যামি অ্যাওয়ার্ডে বিজয়ী হলেন যারা

news-image

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে বসেছিল অ্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কিন কৌতুকাভিনেতা ও টেলিভিশন উপস্থাপক স্টেফেন কোলবার্ট। ১৭ সেপ্টেম্বর সিবিএস চ্যানেলে প্রচারিত হয় এটি।

এ বছরের অ্যাওয়ার্ডে গুরুত্বপূর্ণ চারটি শাখায় পুরস্কার জিতেছে দ্য হ্যান্ডমেডস টেল। সেরা ড্রামা, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী ও সেরা পার্শ্ব অভিনেত্রী শাখায় পুরস্কার জিতেছে এ টিভি সিরিজটি।

লিমিডেট সিরিজ অথবা সিনেমা শাখায় দ্য নাইট অব-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার হাতে তুলেছেন ব্রিটিশ অভিনেতা রিজ আহমেদ। এছাড়া সবচেয়ে বেশি পুরস্কার জেতা সিরিজের মধ্যে রয়েছে এইচবিও-এর বিগ লিটল লাইস। লিমিটেড সিরিজ শাখায় সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা পরিচালক ও সেরা লিমিটেড সিরিজের পুরস্কার জিতেছে এটি।

 

 

এবারের অ্যামি বিজয়ীদের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য বিভাগের তালিকা নিচে দেওয়া হলো :

ড্রামা সিরিজ : দ্য হ্যান্ডমেডস টেল (হুলু)

কমেডি সিরিজ : ভীপ (এইচবিও)।

ড্রামা অভিনেত্রী : ভায়োলা এলিজাবেথ মস (দ্য হ্যান্ডমেইডস টেল)।

 

ড্রামা অভিনেতা : স্টার্লিং কে ব্রাউন (দিস ইজ আস)

কমেডি অভিনেতা : ডোনাল্ড গ্লোভার (অ্যাটলান্টা)।

কমেডি অভিনেত্রী : জুলিয়া লুইস-ড্রেফাস (ভীপ)।

লিমিটেড সিরিজ : বিগ লিটল লাইস (এইচবিও)।

 

 

লিমিটেড সিরিজ অভিনেতা : রিজ আহমেদ (দ্য নাইট অব)।

লিমিটেড সিরিজ অভিনেত্রী : নিকোল কিডম্যান (বিগ লিটল লাইস)।

কমেডি সিরিজ পরিচালক : ডোনাল্ড গ্লোভার (অ্যাটলান্টা)।

 

 

ড্রামা সিরিজ পরিচালক : রীড মোরানো (দ্য হ্যান্ডমেইডস টেল)।

লিমিটেড সিরিজ, সিনেমা অথবা ড্রামাটিক স্পেশাল পরিচালক : জেন মার্ক ভ্যালে (বিগ লিটল লাইস)।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর