,

বন্যহাতির হামলায় ২ রোহিঙ্গা নিহত, আহত ৫

news-image

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়া উপজেলার পাহাড়ি এলাকায় বন্যহাতির হামলায় শিশুসহ দুই রোহিঙ্গা নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

সোমবার ভোরে উখিয়ার উপজেলার মধুরছড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি (তদন্ত) মো. কায় কিসলু।

নিহতরা হলেন, মিয়ানমার থেকে পালিয়ে কুতুপালংয়ের মধুরছড়া পাহাড়ি এলাকার বস্তিতে আশ্রয় নেওয়া শামসুল আলম (৫৫) ও ছৈয়দুল আলম (২)। আহতদের পরিচয় জানা না গেলেও তারা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।

ওসি (তদন্ত ) কায় কিসলু জানান, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালংয়ের গহীন পাহাড়ি এলাকা মধুরছড়ায় আশ্রয় নিয়েছে বেশকিছু রোহিঙ্গা। সোমবার ভোরে একদল বন্যহাতি রোহিঙ্গা বস্তিতে হামলা চালায়। এতে ঘটনাস্থলে দুই রোহিঙ্গা নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর