,

পাঁচ বলিউড তারকার বিলাসবহুল গাড়ি

news-image

বিনোদন ডেস্ক : কারো কাছে আভিজাত্য, কারো কাছে শখ। আর সে আভিজাত্য বা শখকে জানান দিতেই নতুন গাড়ি কেনার ব্যাপারে ভীষণ খরুচে বলিউড তারকারা। প্রত্যেকেরই রয়েছে নামিদামি ব্যান্ডের একাধিক গাড়ি। শুধু গাড়িই নয় বেশ দুর্লভ বাইকের সংগ্রহও রয়েছে বলিউড তারকাদের। এসব গাড়ির কোনোটা নিজে কিনেছেন, কোনোটা উপহার পেয়েছেন। বলিউড তারকাদের এসব গাড়ির খোঁজ খবর নিয়েছে টাইমস অব ইন্ডিয়া। চলুন জেনে নিই কোন বলিউড তারকার সংগ্রহে কী কী গাড়ি রয়েছে।

১. অমিতাভ বচ্চন

বলিউডের বিগ বি খ্যাত অমিতাভ বচ্চনের গ্যারেজে রয়েছে নামিদামি কোম্পানির গাড়ি। শুধু মার্সিডিজ কোম্পানির গাড়িই রয়েছে তিনটি। এগুলো হলো মার্সিডিজ এসএল ৫০০, মার্সিডিজ ই ২৪০, মার্সিডিজ এস ৩২০। এ ছাড়া বিএমডব্লিউ এক্স ৫, বিএমডব্লিউ ৭ সিরিজের দুটি বিএমডব্লিউ গাড়িও রয়েছে বলিউড শাহেনশাহর। এ ছাড়া অমিতাভের গ্যারজের শোভা বৃদ্ধি করছে একটি বেন্টলি কন্টিনেন্টাল জিটি ও একটি রেঞ্জ রোভার। উপহার হিসেবেও গাড়ি পেয়েছেন অমিতাভ। ‘একলব্য’ চলচ্চিত্রে তাঁর অভিনয়ে মুগ্ধ হয়ে নির্মাতা বিধু বিনোদ চোপড়া তাঁকে রুপালি রঙের রোলস রয়েলস ফ্যান্টম গাড়ি উপহার দিয়েছেন। যার বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি রুপি।

২. শাহরুখ খান

যদি প্রশ্ন করা হয় বলিউডে সবচেয়ে দামি গাড়ি এখন কার দখলে? উত্তরটি হবে শাহরুখ খানের দখলে। হবেই বা না কেন ১২ কোটি রুপির বুত্তাগি ভেরন এখন তাঁর দখলে। এ ছাড়া গত বছরই বিএমডব্লিউ ১৮ গাড়িটি প্রবেশ করেছে শাহরুখের গ্যারেজে। এই বিএমডব্লিউটি ছাড়াও আরো তিনটি বিএমডব্লিউর মালিক শাহরুখ খান। মডেল তিনটি হচ্ছে, বিএমডব্লিউ কনভারটিবল, বিএমডব্লিউ ৬ সিরিজ, বিএমডব্লিউ ৭ সিরিজ। এছাড়া শাহরুখের গ্যারজে আরো রয়েছে একটি রোলস রয়েলস ফ্যান্টম, বেন্টলি কন্টিনেন্টাল জিটি, মিতসুবিশি পাজেরো, ল্যান্ড ক্রুজার, অডি কিউ ৬।

৩. সালমান খান

গাড়ি তো বটেই, বাইকেও সমান আগ্রহ রাখেন সালমান খান। তাঁর গাড়ি ও বাইকের বিশাল সংগ্রহের মধ্যে রয়েছে বিএমডব্লিউ এক্স ৬, ল্যান্ড রোভার, রেঞ্জ রোভার ভোগ এবং অডি আর ৮। সম্প্রতি তাঁর এই সংগ্রহে যুক্ত রয়েছে দেড় কোটি রুপি মূল্যের লেক্সাস এলএক্স ৫৭০। এ ছাড়া ব্লু সুজুকি ইন্ট্রুডার এম১৮০০আরজে মডেলের একটি সীমিত সংস্করণের বাইক রয়েছে ‘দাবাং’ তারকার দখলে।

৪. অক্ষয় কুমার

গাড়ির সংগ্রহে পিছিয়ে নেই অক্ষয় কুমারও। খানদের সংগ্রহে যা নেই তা রয়েছে অক্ষয়ের। একটি ফেরারি গাড়ির মালিক বনে খানদের থেকে পছন্দে নিজেকে আলাদা প্রমাণ করেছেন ভারতের সর্বোচ্চ আয়কর দেওয়া এ অভিনেতা। শুধু ফেরারিই নয় পোর্শে ক্যায়িনি, বেন্টলি, মার্সিডিজের মতো নামি ব্র্যান্ডের গাড়ি রয়েছে অক্ষয়ের গ্যারেজে। যার সর্বশেষ সংযোজন আড়াই কোটি রুপি মূল্যের পোর্শে ক্যানিয়ন।

৫. সঞ্জয় দত্ত

শুধু অক্ষয়ই নয়, ফেরারির মালিক হয়েছেন ‘খলনায়ক’ খ্যাত সঞ্জয় দত্তও। ফেরারি ৫৯৯, দুই সিটের আউডি আর ৮, টয়োটা ল্যান্ড ক্রুজার, মার্সিডিজ এম ক্লাস, পোর্শে এসইউবি এবং রোলস রয়েলস গোস্টের মতো গাড়ি সঞ্জয়ের গ্যারেজের শোভা বৃদ্ধি করছে। হারলি ডেভিডসনের একটি বাইকও রয়েছে এই অভিনেতার। এ ছাড়া স্ত্রী মান্যতাকে তিন কোটি রুপি মূল্যের একটি রোলস রয়েলস গোস্ট উপহার দিয়েছেন সঞ্জয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর