,

কুসুম শিকদারের ‘নেশা’ গানটি না সরানোয় মামলা

news-image

বিনোদন প্রতিবেদক : বঙ্গবিডি নামের প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল থেকে অভিনেত্রী কুসুম সিকদারের ‘নেশা’ শিরোনামে একটি মিউজিক ভিডিও মুক্তি পায় গত ৩রা আগস্ট। প্রকাশ পাওয়ার ১০ দিন পরই এ গানটির বৈধ-অবৈধ সব ভিডিও ও টিজার ৭২ ঘণ্টার মধ্যে ইউটিউব থেকে সরিয়ে ফেলার জন্য আইনি নোটিশ দেয়া হয়। গত ১৩ই আগস্ট ই-মেইল, ডাক ও কুরিয়ারযোগে প্রকাশক ‘বঙ্গবিডি’সহ গানটির মডেল কুসুম সিকদার ও খালেদ হোসাইন সুজনকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী আফতাব উদ্দিন ছিদ্দিকী রাগিব। মিউজিক ভিডিওর নামে পর্নগ্রাফির অভিযোগে অভিনেত্রী কুসুম সিকদারসহ এবার সাতজনের বিরুদ্ধে এবার মামলা হয়েছে।

রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে মামলাটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী খন্দকার নাজমুল আহসান। আদালত মামলাটি গ্রহণ করে রমনা থানাকে অভিযোগটি তদন্তের নির্দেশ দেন। মামলায় গানটির গায়িকা ও মডেল কুসুম শিকদার ছাড়াও সহ-মডেল খালেদ হোসাইন সুজন, ভিডিওটির পরিচালক শুভ্র খান ও শ্রাবণী এবং ভিডিও প্রকাশক প্রতিষ্ঠান বঙ্গ (স্টেলার ডিজিটাল লি.)-এর ব্যবস্থাপনা পরিচালক মুশফিকসহ কয়েকজনকে আসামি করা হয়। মামলার বাদী খন্দকার নাজমুল জানান, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়, আমরা মিউজিক ভিডিওতে কাটপিসের মতো অপ্রাসংগিক এবং অহেতুক রগরগে যৌনতার দৃশ্য অন্তর্ভুক্তির ট্রেন্ডের বিরুদ্ধে দাঁড়িয়েছি। সুস্থ সংস্কৃতি ও শুদ্ধ সংগীতের পক্ষেই আমাদের অবস্থান।

এদিকে কুসুম শিকদার বলেন, আমি এ বিষয়ে এখনো জানি না। খোঁজ নিব। গত ২০শে আগস্ট লিগ্যাল নোটিশের জবাব দেওয়া হয়েছে। যেহেতু অভিযোগগুলো মিথ্যে সে কারণে এ গানটি কোনো আইন ভঙ্গ করেনি। আর একটা কথা জানাতে চাই তা হচ্ছে আমার গানের কথা ‘নীল ক্যাফের কবি’ বইয়ে ‘তুমি খোর’ শীর্ষক কবিতা থেকে নেয়া। যা ২০১৫ সালের বইমেলায় অন্বেষা প্রকাশনা থেকে বের হয়। আর জীবনের এই প্রথম বইয়ের জন্য আমি ২০১৫ সালে ‘সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার’ও পেয়েছি। তাই সবকিছু মিলে এটা নিয়ে কোনো অভিযোগ থাকার কথা না। আর ভিডিওতে লক্ষ্য করলে দেখা যাবে যে অশ্লীল বা বিছানার রগরগে কোনো দৃশ্য নেই। ভিডিও প্রকাশক প্রতিষ্ঠান বঙ্গ (স্টেলার ডিজিটাল লি.)-এর ব্যবস্থাপনা পরিচালক মুশফিক বলেন, আমি একটা অনুষ্ঠানে আছি এখন। এ বিষয়ে আমি কোনো পদক্ষেপ নিলে সংবাদমাধ্যমকে জানিয়ে দিব। এদিকে, মামলার নথি থেকে জানা যায়, ‘নেশা’ শিরোনামের ভিডিওতে একের পর এক আপত্তিকর, যৌন উত্তেজক ও অশ্লীল দৃশ্য ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে পাঁচটি গোসলের দৃশ্য, সাতটি সুইমিং পুলের দৃশ্য, একটি শয্যাদৃশ্য ও তিনটি চুম্বন দৃশ্য রয়েছে। গানের কথার সঙ্গে এসব দৃশ্য কোনোভাবেই যায় না। এ ধরনের অশ্লীল ভিডিও তৈরি এবং প্রকাশনা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮ ধারায় দন্ডনীয় অপরাধ বলে উল্লেখ করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর