,

হাঁটার যত উপকারিতা

news-image

অনলাইন ডেস্ক : শরীর সুস্থ রাখতে পুষ্টিকর খাবার যেমন দরকার; তেমনি শরীরেও যত্ন নেওয়া দরকার। সময়ের অভাবে অনেকেই নিয়মিত ব্যায়াম করতে পারেন না। এক্ষেত্রে হাঁটা বেশি উপকারী। দৈনিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ নিয়ে বিস্তারিত জানানো হয়েছে।
আপনি কি খুব অল্পেই ক্লান্ত বোধ করেন? অল্পেই আলস্য আসে কাজে? ঘন ঘন মেজাজ হারান? দুর্বল লাগে? এ রকম অনেক সমস্যাই কাটিয়ে উঠতে পারেন প্রতি দিন হাঁটার অভ্যাস করে। ফিটনেস এক্সপার্টরা জানাচ্ছেন, রোজ মাত্র ১৫ মিনিট হাঁটালেই উপকার পাবেন।

যদি আপনার বয়স তিরিশের আশপাশে হয় তা হলে মাথায় রাখবেন এই বয়স থেকেই কিন্তু আমাদের হাড় দুর্বল হতে থাকে। নিয়মিত হাঁটার অভ্যাস হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে।

প্রতিদিন ১৫ মিনিট হাঁটা শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, যে নারীরা প্রতিদিন হাঁটেন তাদের বডি ফ্যাট, যারা নিয়মিত ওয়ার্কআউট করেন তাদের তুলনায় কম থাকে।

নিয়মিত হাঁটার অভ্যাস আমাদের মুড ভাল করতে সাহায্য করে। মেজাজ বিগড়ে থাকা, রেগে যাওয়া, ধৈর্য হারানোর সমস্যা কাটিয়ে উঠতে পারবেন এতে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রতিদিন অন্তত ১৫ মিনিট হাঁটলেও আমাদের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা বাড়ে।

নিয়মিত হাঁটার অভ্যাস আমাদের মস্তিষ্ককে আরও তীক্ষ্ণ করে তুলতে, বুদ্ধির বিকাশে সাহায্য করে।

জাপানিরা সুস্থ থাকতে ফরেস্ট ব্রিদিং করেন। আমাদের শহুরে জীবনে জঙ্গল নেই। এতে চিন্তার কিছুই নেই। হাঁটতে গিয়ে পার্কের হাওয়া, পরিবেশও একই কাজ করবে।

হাঁটার সময় খুব জোরে বা খুব আস্তে না হেঁটে একটা স্টেডি পেস বজায় রাখার চেষ্টা করুন। এতে অনেক বেশি ফিটনেস বাড়বে। সারা দিনের কাজের মধ্যেও দেখবেন একটা স্টেডি পেস আসবে। আলস্য লাগবে না।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে