,

কটূক্তির শিকার তাপসী পান্নু

news-image

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। বলিউডের ‘পিঙ্ক’ সিনেমায় অভিনয় করে রাতারাতি খ্যাতি লাভ করেন তিনি। এবার এ অভিনেত্রী বিকিনি পরে কটূক্তির শিকার হয়েছেন।

সম্প্রতি তাপসী তার টুইটার অ্যাকাউন্টে বিকিনি পরিহিত দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, ‘তুমি যখন স্রোতের বিপরীতে দাঁড়াবে তখন নিজেকেই নিজের পাশে থাকতে হবে কিন্তু নিজের হাসিটা ভুললে চলবে না।’

তাপসী এসব ছবি পোস্ট করার পর এক ব্যক্তি তাকে আক্রমণ করে লিখেন ‘আমাদের দেশে নিজেকে প্রকাশ করার স্বাধীনতা রয়েছে। তা হলে আপনি আপনার বাকি পোশাকগুলোও খুলে ফেলছেন না কেন। আপনার ভাই নিশ্চয়ই আপনার সেই ছবি দেখার পর আপনাকে নিয়ে গর্বিত হবেন।’

এরপর তাপসী ওই ব্যক্তির টুইটের পরিপ্রেক্ষিতে লিখেন, ‘দুঃখিত আমার ভাই নেই। থাকলে নিশ্চয়ই জিজ্ঞেস করে বলতাম। এখনকার মতো বোনের উত্তর হলে চলবে?’

ডেভিড ধাওয়ান পরিচালিত জনপ্রিয় সিনেমা ‘যোদ্ধা’। নির্মিত হচ্ছে এ সিনেমার সিক্যুয়েল ‘যোদ্ধা টু’। সিনেমাটির একটি গানে বিকিনি পরিহিত অবস্থায় দেখা যাবে এই অভিনেত্রীকে। আর টু্‌ইটারে প্রকাশিত ছবিগুলো এ সিনেমারই দৃশ্য। এতে তাপসীর বিপরীতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। ২৯ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর