,

আইটেম গানে ঐশী

news-image

বিনোদন ডেস্ক :বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। বছরজুড়ে অ্যালবাম, প্লেব্যাক আর স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করেন। এ পর্যন্ত বিশের অধিক সিনেমায় প্লেব্যাক করেছেন এই কণ্ঠশিল্পী। তারই ধারাবাহিকতায় এবার শাহেদ চৌধুরীর ‘কবে হবে দেখা’ শিরোনামের সিনেমায় প্লেব্যাক করলেন তিনি। কিন্তু এবারে ঐশীর গানটি একটু ভিন্ন ধাঁচের। রাইজিংবিডিকে ঐশী জানান, সিনেমাটিতে তিনি একটি আইটেম গানে কণ্ঠ দিয়েছেন।

সম্প্রতি রাজধানীর মগবাজারে ফোকাস মাল্টিমিডিয়া স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। জিয়াউদ্দিন আলমের কথায় ‘তোর ঐ মনের পাড়ায়, থাকবো করে আমি ভাড়া’ শিরোনামের এ গানের সুরকার প্রতীক হাসান। গানটির মাধ্যমে প্রথম বারের মতো প্রতীক হাসানের সুরে প্লেব্যাক করলেন ঐশী।

এ প্রসঙ্গে ঐশী রাইজিংবিডিকে বলেন, ‘প্রতীক ভাইয়ের সুরে এর আগে ইত্যাদিতে একটি গান করেছি। চলচ্চিত্রে এই প্রথম তার সুরে কণ্ঠ দিলাম। সুর অসম্ভব সুন্দর হয়েছে! আশা করছি গানটি দর্শকদের ভালো লাগবে।’

মা চলচ্চিত্র প্রযোজিত ‘কবে হবে দেখা’ সিনেমাটির সবগুলো গানের রেকর্ডিং সম্পন্ন হলেই শুটিংয়ের কাজ শুরু করা হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। ছোটবেলা থেকেই গানের চর্চা করেন ঐশী। ২০০০ সালে রংপুর শিশু একাডেমিতে গান শিখেছেন। এই শিল্পীর একাধিক মিক্সড ও একক অ্যালবাম রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর