,

মৌলভীবাজারে সূচির কুশপুত্তলিকা দাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম গণহত্যা, বর্বর নির্যাতন, ধর্ষণ ও রোহিঙ্গাদের গ্রামে অগ্নিকাণ্ডের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে নাগরিক সমাজের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধনে অং সান সূচির কুশপুত্তলিকা দাহ করে তার ফাঁসি চেয় নানা স্লোগান দেয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। যদি রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ না হয়, তাহলে বাংলাদেশের নাগরিক সমাজকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলে মিয়ানমারকে আন্তজার্তিক বিশ্ব থেকে এক ঘরে করে দেয়া হবে।

সভায় বাংলাদেশ সরকারকে মিয়ানমারের ওপর কূটনৈতিক ও আন্তর্জাতিক চাপ বাড়ানোর দাবি জানান। একইসাথে দেশের সকল জনগণকে মিয়ানমারের পণ্য বর্জন করার আহ্বানও জানান বক্তারা। মানববন্ধন শেষে জেলার সর্বস্তরের মানুষ অং সান সূচির কুশপুত্তলিকা দাহ করে তার ফাঁসি চেয় নানা স্লোগান দেয়।

সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন- সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, সমাজ সেবক ডা. ছাদেক আহমদ, বাংলারদিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ, লেখক ছাদেক আহমদ, অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী, আ স ম ছালেহ সুহেল, মাওলানা খালেদ সাইফুল্লাহ, জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন, লন্ডন প্রবাসী সাংবাদিক ও কমিউনিটি নেতা মকিস মনসুর আহমদ, হাফেজ তাজুল ইসলাম, মানবজমিনের স্টাফ রিপোর্টার ইমাদ উদ-দিন, আহমদউর রহমান ইমরান, মাহিরুল ইসলাম মাহির, এমদাদুল হক, রুহিন আহমদ, মেরাজ চৌধুরী, এম এ সামাদ, রুয়েল চৌধুরী, অ্যাডভোকেট হাফেজ আব্দুল হালিম, জুবায়ের আলী আহমদ ও শাকিল আহমদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর