,

নায়িকা-গায়িকাদের পারিশ্রমিক হিসাবে থাকছে জাহান্নাম : হ্যাপী

news-image

বিনোদন প্রতিবেদক : জাতীয় দলের তারকা ক্রিকেটার রুবেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে সমালোচিত হওয়ার পর মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী। এর পর ধর্ম পালনের দিকেই উৎসাহী হয়ে উঠেন তিনি। ‘হ্যাপী থেকে আমাতুল্লাহ’ গ্রন্থের মধ্যদিয়ে লেখক হিসেব তার আত্মপ্রকাশ ঘটে।

শোবিজ অঙ্গন থেকে সরে গেলেও গতকাল শুক্রবার এই অঙ্গন নিয়ে তার ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে সাবেক সহকর্মীদের উদ্দেশ্যে হ্যাপী লিখেছেন- বেশিরভাগ নায়িকা, গায়িকাদের শেষ বয়সের পরিণতি ‘অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না’ টাইপ শিরোনামে নিউজ! এছাড়া নায়িকা-গায়িকারা অর্থের অভাব থাকুক বা না থাকুক তাদের জন্য পারিশ্রমিক হিসাবে জাহান্নাম তো থাকছেই (তওবা না করলে)!

তিনি লিখেছেন, এরা এতো বোকা কেন হয়! এরা কি বোঝে না তাদের রূপ যৌবনকে পুঁজি করে ব্যবসা চলে, রমরমা ব্যবসা! কাজ শেষ তো, থুথুর মত ফেলে দেয়! অথচ আজকের নায়িকা-গায়িকারা গর্ব করে দুনিয়া কাঁপাচ্ছে। কাল কি হবে, কোনো হুশ আছে?

সিনেমাপাড়ায়, মিডিয়াপাড়ায় ক্যামেরার সামনে-পেছনে কত রকম নোংরামি চলে তা তো সবার কম বেশি জানা। আজকের এই রূপ কয়দিন? এই রূপ দিয়ে কোটি কোটি পুরুষের রাতের ঘুম হারাম করাই শুধু সম্ভব, একজন জান্নাতি জন্ম দেওয়া সম্ভব নয়!

হ্যাপী বলেন, আমিও ছিলাম তোমাদের কাতারে! রূপ-যৌবন তোমাদের চেয়ে কম ছিল না। জান্নাত পাবো কিনা জানি না। তবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার এই জঘন্য অন্ধকার পথ থেকে আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন আলহামদুলিল্লাহ! এখন তাই আশা করার সাহস করি, হয়ত আল্লাহ জাহান্নাম থেকে হেফাজত করবেন!

অভিনেত্রীদের উদ্দেশ্য করে হ্যাপী বলেন, যারা তোমরা মিডিয়া-ফিল্ম নিয়ে পড়ে আছো, তোমরা স্বীকার করো বা না করো, এটা যে কত নোংরা জগত তা তোমরা ভালো মতই জানো। এখনো সময় আছে, ফিরে আসো! অবশ্যই আল্লাহতায়ালা তোমাদের পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ!’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে