,

রাজশাহী কিংসে মোস্তাফিজ

news-image

বিপিএলের চলতি আসরে বরিশাল বুলসের হয়ে আইকন খেলোয়াড় হিসেবেই খেলার কথা ছিল মোস্তাফিজের। তবে ব্যাংক গ্যারান্টি দিতে না পারায় পঞ্চম আসর থেকে বাদ দেওয়া হয় বরিশাল বুলসকেই। ফলে যে কোনো দলে খেলার জন্য উন্মুক্ত ছিল মোস্তাফিজ। আজ (শনিবার) বিপিএলের ড্রাফটে এ+ ক্যাটাগরির একমাত্র দেশি ক্রিকেটার মোস্তাফিজকে দলে টেনেছে রাজশাহী কিংস।

স্থানীয় ১৩৬ আর বিদেশি ২০৮ ক্রিকেটারকে নিয়ে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান শুরু হয়। ড্রাফটের শুরুতেই মোস্তাফিজকে কিনে নেয় রাজশাহী কিংস। এরএর প্রথম রাউন্ডে বাকি ছয়টি দলও একজন করে দেশি খেলোয়াড়কে স্কোয়াডে ভেড়ায়।

এখন পর্যন্ত ড্রাফটে কে কোন দলে:

ঢাকা ডায়নামাইটস: আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী
চিটাগং ভাইকিংস: সানজামুল ইসলাম, মোহাম্মদ আল আমিন, আলাউদ্দিন বাবু
খুলনা টাইটান্স: নাজমুল হোসেন শান্ত, আবু জাহিদ রাহি, আফিফ হোসেন ধ্রুব
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: আল আমিন হোসেন, আরাফাত সানি, অলক কাপালী
রংপুর রাইডার্স: শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন অপু, জিয়াউর রহমান
রাজশাহী কিংস: মোস্তাফিজুর রহমান, জাকির হোসেন, নিহাদুজ্জামান
সিলেট সিক্সার্স: আবুল হাসান রাজু, শুভাগত হোম, কামরুল ইসলাম রাব্বি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর