,

আঁচিল চিনতে ভুল হলে ক্যান্সারও হতে পারে

news-image

লাইফস্টাইল ডেস্ক : ত্বকের ক্যানসারের রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। প্রতিবছর প্রায় একলক্ষ মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। আঁচিল দেখতে অস্বাভাবিক রকমের হলেই সতর্ক হওয়া জরুরি। গোড়াতেই চিহ্নিত হলে তার চিকিৎসা পদ্ধতিও সহজ। কিন্তু দেরি হলে পরে আর কোনও উপায় থাকে না। মেলানোমা নামক ত্বকের ক্যানসারে প্রতিবছর প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছেন ইংল্যান্ডের বিশেষজ্ঞরা।

ভাল-খারাপ আঁচিল চেনার উপায়
১. আঁচিল অসম আকৃতির হলে, এবং অর্ধেকটা একরকম এবং অপর অর্ধেকটা অন্যরকম হলে সতর্ক হওয়া জরুরি।

২. আঁচিলগুলির বহির্ভাগ অসম হলে, ছুঁচলো অংশ থাকলে কিংবা তা খুব খারাপ অবস্থায় থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

৩. আঁচিলের বিভিন্ন অংশের রং বিভিন্ন রকমের হলে, অর্থাৎ কোন অংশের রং খয়েরি কিংবা কোনও অংশের রং কালো হলে সতর্ক হওয়া জরুরি।

৪. আঁচিলের আকৃতি যদি সাত মিমির বেশি হয় তাহলে চিকিৎসেকর পরামর্শ নিন।

৫. আঁচিলের আকার, আকৃতি কিংবা রং-এর পরিবর্তন হলে সতর্ক হওয়া জরুরি।

ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের মতে, আপনার অনেক আঁচিল থাকতে পারে, কিন্তু তার থেকে ত্বকের ক্যানসার থেকে বাঁচারও উপায় আছে-

১. প্রখর রোদ থেকে দূরে থাকতে গেলে সেডের নিচে থাকতে হবে কিংবা ছাতা ব্যবহার করতে হবে

২. প্রখর রোদে ফুল জামা-কাপড় পরে বেরনোই ভাল

৩. সানস্ক্রিন ব্যবহারের পাশাপাশি, সানল্যাম্প ও সানবেড এড়িয়ে যাওয়াই ভাল তবে সবচেয়ে ভাল উপায় হল, সন্দেহ হলেই চিকিৎসকের সঙ্গে একবার পরামর্শ করে নেওয়া।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে