,

শনির বুকে মরণঝাঁপ, শেষ হলো ‘ক্যাসিনি’ অধ্যায়

news-image
তৈরির শুরুতেই পরিকল্পনা ছিল শনির বুকে ঝাঁপ দিয়ে জ্বলেপুড়ে ছাই হয়ে যাবে। তবে তার আগে পৃথিবীকে জানিয়ে যাবে শনির অজানা সব তথ্য। সেই মতোই নিজের নির্ধারিত ভাগ্য মেনে দীর্ঘ ২০ বছরের যাত্রা শেষে সূর্য থেকে ৬ নম্বর গ্রহটির বুকে ঝাঁপ দিয়ে ছাই হয়ে গেল মহাকাশযান ক্যাসিনি।
এই যান সর্বশেষ শনির ছবিটি তুলে পাঠিয়েছে শুক্রবার ভোর ৫টা ১৬ মিনিটে। এর আগে, রহস্যে মোড়া শনির এত কাছ থেকে ছবি তুলতে বা তথ্য সংগ্রহ করতে পারেনি আর কোনো মহাকাশযান। বিজ্ঞানীরা আশা করছেন ওই ছবি ও তথ্য থেকে অনেক অজানা খবর মিলতে পারে ওই গ্রহ সম্পর্কে। শনির বায়ুমণ্ডল ফুঁড়ে ধীরেসুস্থে নিরাপদে নামানোর মতো করে নয়, এই মরণঝাঁপের জন্যেই তৈরি করা হয়েছিল ৩৯০ কোটি ডলারের ক্যাসিনিকে।
ক্যাসিনি ছিল নাসা, ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ এবং ইতালীয় মহাকাশ সংস্থা এএসআই এর যৌথ প্রয়াস। ক্যাসিনি তার লক্ষ্য পূরণ করায় উচ্ছ্বসিত বিজ্ঞানীরা। তাদের সম্মিলিত টুইটার বার্তায় তাই ভেসে উঠেছে, ‘রাতের আকাশে যত বার শনিকে দেখব, প্রতি বার তোমার কথাই মনে পড়বে… আরআইপি, শান্তিতে থেকো ক্যাসিনি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর