,

মিয়ানমারকে ফের আকাশসীমা লঙ্ঘনের প্রতিবাদ

news-image

কূটনৈতিক প্রতিবেদক : মিয়ানমারের সামরিক বাহিনীর ড্রোন ও হেলিকপ্টার বারবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকায় মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন্টকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ বিষয়ে প্রতিবাদ জানায় বাংলাদেশ।

মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। গত ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর মিয়ানমারের ড্রোন ও হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের প্রতিবাদে অং মিন্টের হাতে একটি প্রতিবাদপত্র তুলে দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগ) মঞ্জুরুল করিম খান চৌধুরী।

২৫ আগস্টের পর থেকে আকাশসীমা লঙ্ঘনের প্রসঙ্গ টেনে বাংলাদেশ এ ধরনের উসকানিমূলক তৎপরতায় গভীর উদ্বেগ জানিয়েছে এবং সার্বভৌমত্ব বিনষ্টের এ ধরনের তৎপরতা ভবিষ্যতে যাতে না হয়, এ জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে বলেছে। বাংলাদেশ এটাও বলেছে, এ ধরনের উসকানিমূলক তৎপরতা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর