,

মিরপুর স্টেডিয়ামের আউটফিল্ড নিয়ে ম্যাচ রেফারির অভিযোগ

news-image

স্পোর্টস ডেস্ক : মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২৭ আগস্ট থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হয় প্রথম টেস্ট। চতুর্থ দিনের মাথায় অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় বাংলাদেশ। যা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়। মিরপুরের জয়টি ঐতিহাসিক হলেও আজ বৃহস্পতিবার শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ড নিয়ে প্রতিবেদন দিয়েছে আইসিসি। ওই ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করা আইসিসির এলিট প্যানেলের রেফারি জেফ ক্রোর দেওয়া প্রতিবেদন অনুযায়ী মিরপুরের আউটফিল্ডকে মন্দ/ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করেছে আইসিসি। ১৪ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

এ বিষয়ে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভূইয়ার কাছে জানতে চাওয়া হলে বলেন, ‘মাঠ পুরাই নতুন। উনারা আউটফিল্ডের কথা বলেছে। নতুন ঘাস উঠলে এটা ঠিক হয়ে যাবে। আমরা ১৪ দিনের মধ্যে আমাদের প্রতিবেদন জানিয়ে দিব। আমি মনে করি, এ মাঠে আরও যে ভুল-ত্রুটি হওয়ার কথা ছিল সে তুলনায় কম হয়েছে।’

আইসিসির পিচ ও আউটফিল্ড পরিদর্শন প্রক্রিয়ার ৩ নং ধারা অনুযায়ী এই প্রতিবেদন জমা দেন ক্রো। তিনি আউটফিল্ড ও পিচের মান নিয়ে প্রশ্ন তুলেছেন ম্যাচ রেফারি। ১৪ দিনের মধ্যে বিসিবির দেওয়া প্রতিবেদন খতিয়ে দেখবেন আইসিসির জেনারেল ম্যানেজার (ক্রিকেট) জিওফ আলারডিস ও রঞ্জন মাদুগালে। আইসিসির পিচ ও আউটফিল্ড পরিদর্শন প্রক্রিয়ার ৪ নং ধারা অনুযায়ী বিষয়টির মীমাংসা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর