,

ইন্দোনেশিয়ায় নিলয়-সারিকা

news-image

বিনোদন ডেস্ক :ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী নিলয় ও সারিকা। এ জুটি এখন ইন্দোনেশিয়ায় ‘আকাশ গঙ্গা’ নামে একটি নাটকের শুটিং করছেন। সাখাওয়াৎ মানিক পরিচালিত এ নাটকে আরো অভিনয় করছেন জুই।

গত ৯ সেপ্টেম্বর শুটিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে শুটিং ইউনিট। শুটিং শেষ করে আগামী সপ্তাহে ঢাকায় ফিরবেন বলে রাইজিংবিডিকে জানান সিনেমাটির নির্মাতা সাখাওয়াৎ মানিক।

সিনেমার শুটিং প্রসঙ্গে নিলয় রাইজিংবিডিকে বলেন, ‘ইন্দোনেশিয়া এসে ভালোই লাগছে। নাটকের গল্পের সঙ্গে এখানকার পরিবেশ মিলে যাচ্ছে। আশা করছি, কাজটি ভালো হবে।’

এ প্রসঙ্গে সারিকা বলেন, ‘‘ইন্দোনেশিয়ায় এখন ‘আকাশ গঙ্গা‘ নাটকের শুটিং করছি। এছাড়া সাখাওয়াৎ মানিক ভাই পরিচালিত আরো কয়েকটি নাটকের শুটিং এখানে করা হবে। আশা করছি, সবগুলো কাজই ভালো হবে।’

দয়াল সাহার রচনায় এ নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর