সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশী নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের মিয়ানমার সীমান্তে ১৬ ঘণ্টার ব্যবধানে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশী নাগরিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে এক রোহিঙ্গা নাগরিক।

সোমবার সন্ধ্যার দিকে চাকঢালা সীমান্তের বড়ছনখোলা জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহতের নাম হাসেম উল্লাহ (৪৮)। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের আদর্শগ্রামের আবদুস সালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক বাংলাদেশীসহ দুই রোহিঙ্গা নাগরিক মঙ্গলবার সন্ধ্যায় সীমান্তের জিরো পয়েন্টে গেলে মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক মাটিতে পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণ ঘটে। এসময় সামনে থাকা হাসেম উল্লাহ ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। বিস্ফোরণের শব্দ শুনে অন্যান্য রোহিঙ্গারা ঘটনাস্থল থেকে কাদির হোসেনকে (৪৫) উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যান।

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী ও ৬নং ওয়ার্ড মেম্বার ফরিদুল আলম জানান- রাত সাড়ে ৮টায়ও বিস্ফোরণস্থলে হাসেম উল্লাহর দেহ পড়ে ছিলো।ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা তাদের।

তবে চোখে আঘাতপ্রাপ্ত কাদির হোসেনকে হাসপাতালে পাঠানো হয়। তিনি মিয়ানমারের পালংগ্যাঝিরি গ্রামের মির আহমদের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল বলেন, ওই ব্যক্তির দেহ পড়ে রয়েছে। আহত রোহিঙ্গাকে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা