সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে ১৫টি কাঁচি চালাতে পারেন এই নাপিত

news-image

অনলাইন ডেস্ক : সাদিক আলি ব্যস্ত মানুষ। তাঁর সেলুনে চুল কাটতে আসা লোকের ভিড় লেগেই থাকে। কী আর করেন বেচারা সাদিক। এক হাতেই ধরেন ১৫টা কাঁচি। তারপর খচাখচ চুল দাড়ি কাটেন। জানা গেছে, পাকিস্তানের লাহৌরের ৩৩ বছরের এই নাপিত এক সঙ্গে ১৫টি কাঁচি চালাতে পারেন। তাঁর এই আজব স্টাইলের জন্য সেলুনে উপচে পড়ে ভিড়। সবাই চায়, একবার না একবার তাঁর একসঙ্গে ১৫টা কাঁচির অভিজ্ঞতার শরিক হতে। সে জন্য সাদিক অবশ্য যথেষ্ট চার্জ নেন। এক সঙ্গে ১৫টি কাঁচি ব্যবহার করে ২০ মিনিটে চুল কেটে দিতে তিনি নেন ১০০ টাকার কাছাকাছি। সাদিকের কাস্টমার কারা জানেন? দেশটির ক্রিকেটাররা। উমর আকমল, সোহেল তনভির, ইনজামাম উল হক এমনকি পাক কোচ মিকি আর্থার সবাই আসেন তাঁর সেলুনে। এও জানা গেছে, চীনা হেয়ারড্রেসারকে দেখে এভাবে একসঙ্গে এতগুলো কাঁচি চালাতে উৎসাহ পান সাদিক আলি। তবে সেই হেয়ার ড্রেসার একসঙ্গে চালাতেন ১০টা কাঁচি। তাঁকে টপকে গিয়ে একসঙ্গে ১৫টা কাঁচি চালান সাদি। -সূত্র: এবিপি

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা