,

উত্তর কোরিয়ার কাছে ৯-০ গোলে বাংলাদেশের হার

news-image

স্পোর্টস ডেস্ক : উত্তর কোরিয়ার সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। থাইল্যান্ডের চুনবুরিতে সোমবার অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ৯ গোল হজম করতে হয়েছে কৃষ্ণাদের! প্রতিপক্ষের জালে একবারও বল পাঠাতে পারেনি তারা।

শুরু থেকেই কৃষ্ণা-সানজিদা-আঁখিদের শরীরী ভাষায় ছিল না লড়াইয়ের ছাপ। বেশিক্ষণ তাই আটকানো যায়নি উত্তর কোরিয়াকে।

গোলবন্যার শুরু পঞ্চম মিনিটে। কর্নার থেকে কিম কিয়ং ইয়ংয়ের হেড ঠিকানা খুঁজে পায়। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয় গোলরক্ষকের ভুলে। ইউ সন গুমের ক্রস রুকসানার গ্লাভস ছুঁয়ে বেরিয়ে যাওয়ার পর কিম কিয়ং ইয়ং সুযোগটি কাজে লাগান। অবশেষে প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে যায় কোরিয়া। এরপর দ্বিতীয়ার্ধে বাংলাদেশের জালে ৫ বার বল পাঠিয়েছে কোরিয়ার মেয়েরা।

টুর্নামেন্টে সানজিদাদের তিন প্রতিপক্ষ হলো উত্তর কোরিয়া, জাপান এবং অস্ট্রেলিয়া! প্রতিটি দলের সাথেই বাংলাদেশের শক্তির ফারাক আকাশ পাতাল। সুতরাং এই টুর্নামেন্টে এখন ভালো খেলাই লক্ষ্য গোলাম রব্বানী ছোটনের ছাত্রীদের। আগামী ১৪ সেপ্টেম্বর বাংলাদেশের মেয়েরা জাপানের বিপক্ষে মাঠে নামবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর