,

ব্যাংকের নিয়োগ পরীক্ষায় কোনো ফি আদায় নয়

news-image

নিজস্ব প্রতিবেদক : এখন থেকে ব্যাংকের নিয়োগ পরীক্ষায় কোনো ফি আদায় করা যাবে না। পাশাপাশি কোনো সুনির্দিষ্ট বিশ্ববিদ্যালয় কিংবা বিষয়ের শিক্ষার্থী নয়, যে কোনো শিক্ষার্থীই ব্যাংকে আবেদন করতে পারবেন।

রোববার বিকেলে দেশের সব তফসিলি ব্যাংকের শীর্ষ নির্বাহীদের নিয়ে বাংলাদেশ ব্যাংকে ব্যাংকার্স সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে একথা জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সু চৌধুরী।

তিনি বলেন, ব্যাংকের নিয়োগ পরীক্ষায় কোনো ফি আদায় করা যাবে না। প্রাইভেট ব্যাংকগুলো নিয়োগ পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা আদায় করার প্রস্তাব জানায়। তবে বাংলাদেশ ব্যাংক প্রস্তাব নাকচ করে দেয়। অর্থাৎ মোধাবীদের চাকরিতে সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন,ব্যাংকের চাকরির প্রজ্ঞাপনে এমটিও (ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার) ও প্রোবেশনারি অফিসার (পিও) পদের চাকরির প্রজ্ঞাপনে কোনো নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় কিংবা নির্ধারিত বিষয়ের নাম উল্লেখ করা যাবে না। যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাংকের চাকরিতে আবেদন করতে পারবেন। সভায় এই প্রস্তাবটি দেয় বাংলাদেশ ব্যাংক। এই প্রস্তাবে একমত হয়েছে প্রাইভেট ব্যাংকগুলোও।

এবিবি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর