,

ঋতুপর্ণার জন্য এফডিসিতে তৈরি হচ্ছে ডুপ্লেক্স বাড়ি!

news-image

বিনোদন ডেস্ক :ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এক সময় বাংলাদেশের সিনেমাতেও নিয়মিত অভিনয় করতেন তিনি। এখন খুব বেশি বাংলাদেশের সিনেমায় দেখা যায় না তাকে। এ শিল্পীর জন্য বিএফডিসিতে নির্মাণ করা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি।

বাড়িটি দামি আসবাবপত্র দিয়ে সাজানো হচ্ছে। ডুপ্লেক্স এ বাড়ির একটি অংশে পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। এছাড়া ২২ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে স্ট্যান্ডসহ বেসিন। যেখানে একবারই মুখ পরিষ্কার করবেন ঋতুপর্ণা। মাত্র ১৫ দিনের জন্য এত আয়োজন করা হয়েছে। তবে এসবই ‘একটি সিনেমার গল্প’ নামের সিনেমার শুটিংয়ের জন্য।

৯ সেপ্টেম্বর থেকে বিএফডিসির ৮নং ফ্লোরে এ সিনেমার দৃশ্যায়নের কাজ শুরু হবে। অভিনেতা আলমগীর পরিচালিত এ সিনেমায় ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক আরিফিন শুভ। এছাড়া আলমগীরও একটি চরিত্রে অভিনয় করবেন। এতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা চম্পাকে। তা ছাড়াও সাবেরী আলমসহ অনেকেই অভিনয় করবেন।

আলমগীরের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে এ সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর