,

কেন হাঁটু গেড়ে বসে ছেলেরা বিয়ের প্রস্তাব দেয় জানেন?

news-image

অনলাইন ডেস্ক : প্রিয়তমাকে জীবনসঙ্গী হওয়ার প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে নিজস্ব ভঙ্গি বা মৌলিকত্বে অনেকেই বিশ্বাসী। কিন্তু পাশ্চাত্যে হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দেওয়ার চল রয়েছে।

কিন্তু কেন এমন রীতি চলে আসছে কেউ জানেন?
কয়েকটি তত্ত্ব থেকে বিষয়টি জানা যেতে পারে। মধ্যযুগে সৌজন্যতা প্রকাশের ওপর খুবই জোর দেওয়া হতো বলে শোনা যায়। বহু ধর্মীয় অনুষ্ঠানে হাঁটু গেড়ে বসার প্রথা প্রচলিত ছিল। কখনও বশ্যতা, কখনোবা সম্মান প্রদর্শনে এই রীতি ছিল জনপ্রিয়। এমনকি শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে নাইটরা প্রভুর প্রতি এভাবে বসেই শ্রদ্ধা ও সম্মান দেখাত বা অভিজাত অভিজাত নারীর সামনেও এভাবে হাঁটু গেড়ে বসে শ্রদ্ধা-ভালোবাসা প্রকাশ করতো।

যখন কাছের মানুষটি সম্মুখে এক হাঁটু গেড়ে বসে আংটি দিয়ে প্রপোজ করে, সেখানে শুধু তিনি ‘হ্যাঁ’ বলার প্রত্যাশা তো ব্যক্ত করেই, তার পাশাপাশি আপনাকে আরও জানান যে, আপনি যোগ্য সম্মানের অধিকারী। আর বিনয়-শ্রদ্ধা-ভালোবাসায় মোড়া এই রীতি তাই অনেকেই নিজের করে নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে